26.4 C
Kolkata
Friday, August 7, 2026
spot_img

রাজীব কুমার কি তৃণমূল ছাড়ছেন? কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠকের ছবি ঘিরে জোর জল্পনা

Aaj lndia Desk, নয়াদিল্লি: দু’দিন আগেই এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছিলেন, তৃণমূল কংগ্রেসের আরও দুই সাংসদ তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও সেই দুই সাংসদের পরিচয় তিনি প্রকাশ করেননি। এরপর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। তবে তখনও আলোচনায় ছিল না তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) – এর ঘনিষ্ঠ বলে পরিচিত রাজীব কুমার (Rajeev Kumar)- এর নাম। কিন্তু দিল্লিতে একটি সরকারি বৈঠকের ছবি সামনে আসতেই সেই সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।

দিল্লির বৈঠকের ছবি ঘিরে বাড়ল রাজনৈতিক জল্পনা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দীর্ঘ সময় রাজীব কুমারকে রাজনৈতিকভাবে খুব একটা সক্রিয় দেখা যায়নি। পরে অবশ্য তিনি মুখ্যমমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কিন্তু তার কিছুদিনের মধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের ডাকা বৈঠকে তাঁর উপস্থিতি এবং সেখানে এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পাশে বসা নতুন করে রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।

উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের সাংসদ

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বিশেষ করে প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়। সংসদ ভবন চত্বরে অনুষ্ঠিত ওই বৈঠকে বিজেপি, এনসিপিআই এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তৃণমূলের তরফে ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব কুমার এবং লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল। রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার।

বৈঠকের পর কাকলির সঙ্গে আলাদা আলোচনা, ভাইরাল ছবি

রাজনৈতিক সূত্রের দাবি, মূল বৈঠক শেষ হওয়ার পর রাজীব কুমারকে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায়। পরে কাকলি ঘোষ দস্তিদার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বৈঠকের একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দু’জনকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। তবে নিজের পোস্টে কাকলি স্পষ্টভাবে জানান, বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলার প্রতিটি বাড়িতে দ্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার দাবি জানানো।

রাজীবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বাড়ছে জল্পনা

যদিও এই বৈঠক ছিল সম্পূর্ণ উন্নয়নমূলক বিষয়কে কেন্দ্র করে, তবুও রাজীব কুমার ও কাকলি ঘোষ দস্তিদারের একান্ত আলোচনা ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে। বিশেষ করে কাকলির আগের মন্তব্য এবং এই বৈঠকের ছবি সামনে আসার পর অনেকেই রাজীব কুমারের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন। তবে এই বিষয়ে রাজীব কুমার বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

অগ্নিমিত্রা পালের কটাক্ষ

ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কেন্দ্র ও রাজ্যে উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে চলেছে। তাঁর দাবি, সেই কারণেই এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উন্নয়নের স্বার্থে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী হচ্ছেন। একইসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, অতীতে তৃণমূল নেতাদের মধ্যে কেন্দ্রের সঙ্গে এই ধরনের সমন্বয়ের আগ্রহ দেখা যায়নি, কিন্তু এখন বিজেপি ক্ষমতায় আসার পর অনেকেই দিল্লিমুখী হচ্ছেন।

এখনও স্পষ্ট নয় কোনও রাজনৈতিক বার্তা

দিল্লির এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হলেও, এখনও পর্যন্ত এমন কোনও সরকারি তথ্য সামনে আসেনি যা থেকে রাজীব কুমারের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মেলে। ফলে আপাতত একটি সরকারি বৈঠকের ছবি এবং বৈঠক-পরবর্তী আলোচনাকে ঘিরেই জল্পনা তুঙ্গে উঠেছে। এখন রাজীব কুমার বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির পরবর্তী অবস্থানের দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন