26.5 C
Kolkata
Friday, August 7, 2026
spot_img

আজও বর্ষার দাপট! কলকাতাসহ ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা!

Aaj India Desk, কলকাতা: আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৌসুমি অক্ষরেখার অবস্থান এবং উত্তর-পূর্ব বিহার সংলগ্ন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। (IMD Rain Forecast)

দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। অন্যদিকে কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকবে। বিকেলের দিকে বৃষ্টির দফা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। আর্দ্রতার কারণে অস্বস্তিও বজায় থাকতে পারে। (IMD Rain Forecast)

উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। (IMD Rain Forecast)

কেনো বাড়ছে বৃষ্টির দাপট ?

সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, শাহজাহানপুর, সুলতানপুর, গয়া, বাঁকুড়া হয়ে পূর্বদিকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন উপ-হিমালয় পশ্চিমবঙ্গ-সিকিম অঞ্চলের উপর একটি ঊর্ধ্বমুখী ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার সম্মিলিত প্রভাবেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আগামীকালও মিলবে না স্বস্তি

শুক্রবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। কলকাতা, হাওড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলায়ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, টানা বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমা, যান চলাচলে বিঘ্ন এবং স্থানীয়ভাবে জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে প্রয়োজন ছাড়া ভারী বৃষ্টির সময় বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন