29 C
Kolkata
Tuesday, August 4, 2026
spot_img

SIR বিতর্কে বড় প্রশ্ন! ২০ লক্ষ মানুষের সরকারি পরিষেবা কি বন্ধ করতে চলেছে সরকার?

Aaj India Desk, কলকাতা: রাজ্যে বিশেষ ভোটার যাচাই প্রক্রিয়া (SIR)-কে ঘিরে ফের বড় বিতর্ক শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় প্রায় ৩২ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে প্রায় ১২ লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আবেদন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের অধিকাংশের নাম ভোটার তালিকায় ফেরেনি। ফলে তাঁরা কবে আবার ভোট দিতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জানা গিয়েছে , ভোটের শেষ দিন পর্যন্ত আবেদনকারীদের মধ্যে মাত্র প্রায় ২ হাজার জনের নাম ভোটার তালিকায় ফিরেছিল। এরপর ঠিক কত জনের নাম ফিরেছে, সেই তথ্য প্রকাশ করেনি নির্বাচন কমিশন বা ট্রাইব্যুনাল। জানা যাচ্ছে, পর্যাপ্ত কর্মী না থাকায় ট্রাইব্যুনালের কাজ খুব ধীরে এগোচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৩০ হাজার মামলারই নিষ্পত্তি হয়েছে।

সরকারের আশ্বাস, তবু কাটছে না উদ্বেগ

রাজ্য সরকারের দাবি, যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের কোনও সরকারি পরিষেবা বন্ধ করা হবে না। ভোটার তালিকায় নাম না থাকলেও যাতে অন্য সরকারি সুবিধা পেতে সমস্যা না হয়, সেই ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আবেদনকারীদের প্রশ্ন একটাই নাম কবে ভোটার তালিকায় ফিরবে এবং কবে তাঁরা আবার ভোট দিতে পারবেন?

এদিকে মঙ্গলবার ফেসবুক ভিডিও বার্তায় এই বিষয়টি নিয়ে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, এখনও ৩২ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় ফেরেনি। এই ইস্যুতে তিনি সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও আশানুরূপ ফল মেলেনি বলে অভিযোগ করেন।

সবচেয়ে বড় প্রশ্ন উঠছে বাকি ২০ লক্ষ মানুষকে নিয়ে। জানা গিয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেও তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেননি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগে যাঁরা সরকারি পরিষেবা পেতেন কিন্তু আবেদন করেননি, তাঁদের পরিষেবা ভবিষ্যতে বন্ধ করার বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে এই নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এদিকে খুব শীঘ্রই জাতীয় নির্বাচন কমিশন এই বিষয়টি নিয়ে বৈঠক করতে পারে বলেই জানা যাচ্ছে। সেখানে ট্রাইব্যুনালের কাজের গতি, বাকি আবেদনগুলির নিষ্পত্তি এবং ভোটার তালিকায় নাম ফেরানোর বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সবার নজর সেই বৈঠকের দিকেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন