Aaj India desk, কলকাতা: নেট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সিজেপির (CJP) আন্দোলন সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। বিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, মুখপাত্র সৌরভ দাস রাতারাতি বিখ্যাত হয়ে যান। তাদের নামে একাধিক মামলাও হয়। কিন্তু দিনের শেষে গিয়ে আন্দোলনের জোরে ইস্তফা দিতে বাধ্য হন শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলন চলাকালীন কখনো তাদের বলা হয়েছে দেশদ্রোহী, কখনো বলা হয়েছে তাদের সাথে সন্ত্রাসবাদী যোগ আছে। এবার তাদের নামে আরও গুরুতর মামলা করা হলো।
তাদের বিরুদ্ধে অভিযোগ কি ?
পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অ্যাডভোকেট রিঙ্কি চ্যাটার্জী সিং pocso ধারায় মামলা করেছেন। ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Deepke), সৌরভ দাস এবং সিজেপি (CJP) আয়োজকদের বিরুদ্ধে তার অভিযোগ। অভিযোগপত্রে তিনি বলেছেন ১৮ বছরের কম বয়সীদের এই আন্দোলনে নামানো হয়েছে। এর জন্য তাদের নামে pocso আইনের ১৩, ১৪ এবং ১৫ ধারায় এবং ভারতীয় ন্যায় সংহিতার ১৫৩ ধারায় মামলা করা হয়েছে। শেষ ধারাটি দাঙ্গা বা উস্কানিমূলক পরিস্থিতির সৃষ্টির জন্য দেওয়া হয়। POCSO এর ধারাগুলি মূলত শিশুদের নিয়ে অশালীন বিষয়বস্তু তৈরি করার জন্য দেওয়া হয়।
আন্দোলন কি থেমে যাবে ?
সিজেপির (CJP) আন্দোলনের সঙ্গে এই মামলার কোন সম্পর্ক নেই। এর আগেও একাধিক মামলা হয়েছে সৌরভ অভিজিৎদের নামে। সৌরভ দাস এবং অভিজিৎ দীপকে আগেও বলেছেন যে, তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিভিন্ন রাজ্যে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। এর জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি তারা তাদের আন্দোলন গণতান্ত্রিক উপায়ে চালিয়ে যাবেন। তাছাড়াও আন্দোলনে শিশুদেরকে অশালীনভাবে দেখানো হয় এমন কিছু ব্যবহার করা হয়নি। তাই কেবল মামলা করে এই আন্দোলনকে দমানো সম্ভব নয়। তবে অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে অভিজিতদের।


