34.3 C
Kolkata
Tuesday, August 4, 2026
spot_img

‘দেশে এখন বিজেপির বিরুদ্ধে হাওয়া বইছে!’ হঠাৎ কেন এত আত্মবিশ্বাসী সৌগত?

নয়াদিল্লি: বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফল (Bankipur bypoll result) ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে পদ্ম শিবিরকে পরাজিত করে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছেন প্রশান্ত কিশোর। এই ফলকে ঘিরেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধী শিবির। সেই তালিকায় নাম লিখিয়ে কেন্দ্রের শাসক দলকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

বাঁকিপুরে বিজেপির পরাজয় প্রসঙ্গে সৌগত রায়ের দাবি, “দেশে এখন বিজেপির বিরুদ্ধে হাওয়া বইছে। সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম বা জেনারেশন জেড বিজেপির উপর ক্ষুব্ধ। তারই প্রতিফলন দেখা গিয়েছে বাঁকিপুরের ফলাফলে।” তাঁর মতে, এই ফল শুধুমাত্র একটি উপনির্বাচনের ফল নয়, বরং জনমতের বড় বার্তা।

এখানেই থেমে থাকেননি সৌগত (Saugata Roy)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করে তিনি বলেন, “বিরোধীরা চাইছে অমিত শাহ ক্ষমা চান এবং রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে দেশের সামনে জবাব দিন।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্কেরও সূচনা হয়েছে।

অন্যদিকে, উপনির্বাচনের ফল মেনে নিয়েছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, “আজকের তিনটি বিধানসভা উপনির্বাচনের (Bankipur bypoll result) জনাদেশ আমরা সম্মানের সঙ্গে মেনে নিচ্ছি। গুজরাতের মাঞ্জালপুরে আমাদের প্রতি আস্থা রাখার জন্য ভোটারদের ধন্যবাদ জানাই। আর বাঁকিপুর ও দাতিয়ার ফল (Bankipur bypoll result) নিয়ে আত্মসমীক্ষা ও পর্যালোচনা করা হবে।”

বাঁকিপুরের এই ফলকে ঘিরে এখন একটাই প্রশ্ন, এ কি শুধুই একটি উপনির্বাচনের অঙ্ক, নাকি আগামী দিনের বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত? বিরোধীরা যেখানে এই ফলকে বিজেপির বিরুদ্ধে জনরায়ের প্রতিফলন হিসেবে তুলে ধরছে, সেখানে বিজেপিও আত্মসমীক্ষার কথা বলে ভবিষ্যতের লড়াইয়ের প্রস্তুতির বার্তা দিয়েছে। ফলে বাঁকিপুরের ফল ঘিরে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন