28.1 C
Kolkata
Monday, August 3, 2026
spot_img

চড়া বাজারদরে কড়া পদক্ষেপ! এবার রাজ্যজুড়ে বাজারে ইবি-র হানা

Aaj India Desk, কলকাতা: সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খরচ কমাতে বাজারদরের উপর এবার আরও কড়া নজরদারি শুরু করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB)। রবিবার সকাল থেকেই রাজ্যের একাধিক বাজারে অভিযান চালান ইবি-র আধিকারিকরা। কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সবজি বা প্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তাঁরা সরাসরি দোকানদার ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।

কলকাতার শ্যামবাজার, কোলে মার্কেট, গড়িয়া বাজার এবং যদুবাবুর বাজার-সহ বিভিন্ন বড় বাজারে আচমকাই পৌঁছে যান ইবি-র আধিকারিকরা। শুধু কলকাতাতেই নয়, জেলার বিভিন্ন বাজারেও স্থানীয় প্রশাসন ও পুলিশের প্রতিনিধিরা ঘুরে বাজারের পরিস্থিতি পর্যালোচনা করেন।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটেও এ দিন প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কোলাঘাট ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পূর্ব পাঁশকুড়ার বিধায়ক দেউলিয়া বাজার-সহ একাধিক জায়গায় হঠাৎ পরিদর্শনে যান। সবজি, আলু ও পেঁয়াজের দাম ঠিকমতো নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি ফলের বাজার ও সারের দোকানেও যান তাঁরা। বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে নিয়ম মেনে ব্যবসা করার পরামর্শও দেওয়া হয়।

গত কয়েক সপ্তাহ ধরে কলকাতার মানিকতলা, গড়িয়াহাট, শ্যামবাজার-সহ বিভিন্ন বাজারে সবজির দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। অভিযোগ, পাইকারি ও খুচরো বাজারের দামের মধ্যে বড় ফারাক থাকায় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভ করছেন। সেই অভিযোগের সত্যতা যাচাই এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতেই প্রশাসনের এই অভিযান বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন