27.1 C
Kolkata
Friday, July 31, 2026
spot_img

কল্যাণের ‘সোলো প্রতিবাদে’ প্রিয়াঙ্কার ‘অফ স্ক্রিপ্ট আলাপ’! উঠে এল ৯৭-এর ‘রাজীব-মমতা’ অধ্যায়!

নয়াদিল্লি: সংসদে কুকথা, সাংসদদের অপমান, নারীবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে গত সপ্তাহে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) সাসপেন্ড করেছেন স্পিকার ওম বিড়লা। যার প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই প্রতিবাদ করছেন কল্যাণ। বৃহস্পতিবার সেই বিক্ষোভ প্রদর্শনের মাঝেই প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ‘অফ স্ক্রিপ্ট’ বার্তালাপ সারলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

এদিন সংসদ ভবনের মকর দ্বারের সামনে তৃণমূলের স্থগিত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী সাংসদদের NCPI-তে যোগদান এবং দলবদলের প্রতিবাদে বিক্ষোভে সামিল ছিলেন। সেই সময়ই সেখানে আসেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সংবাদ সংস্থা প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, প্রিয়াঙ্কা কল্যাণের (Kalyan Banerjee) সঙ্গে কথা বলতে এগিয়ে যান।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “আপনারাই তো ওঁদের কংগ্রেস থেকে তৃণমূলে নিয়ে গিয়েছিলেন।” এর জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “১৯৯৭ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকেই বের করে দেওয়া হয়েছিল।” এরপর প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “রাজীব গান্ধী সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসাহ দিতেন।” কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও (Kalyan Banerjee) সেই মন্তব্যে সম্মতি জানান।

X link: https://x.com/ANI/status/2082711491220811871?s=20

কয়েক সেকেন্ডের এই কথোপকথন হলেও তা রাজনৈতিক মহলে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের অতীত সম্পর্কের প্রসঙ্গ উসকে দিয়েছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে থাকার সময়কাল এবং রাজীব গান্ধীর সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাংশের সাংসদদের পৃথক রাজনৈতিক দল NCPI-তে যোগদান এবং সেই দলকে সংসদে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। সেই ইস্যুতেই সংসদ ভবনের বাইরে বিক্ষোভে নেমেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। আর সেই বিক্ষোভের ফাঁকেই প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর এই অনানুষ্ঠানিক কথোপকথন ক্যামেরাবন্দি হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিতর্কের আবহেও এই সংক্ষিপ্ত আলাপচারিতা সংসদের বাইরে বিরোধী রাজনীতির এক ভিন্ন ছবিও তুলে ধরেছে, যেখানে মতপার্থক্যের মধ্যেও অতীত রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করতে দেখা গেল দুই নেতাকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন