27.4 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

রায়কে স্বাগত, FIR জটিলতা না কাটলে আবার আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

Aaj lndia Desk, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানাল ককরোচ জনতা পার্টি (CJP)। তবে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত FIR প্রত্যাহার এবং আটক সকলকে মুক্তি দেওয়ার দাবিতে অনড় দলের মুখপাত্র সৌরভ দাস (Sourav Das)।

সৌরভ দাস বলেন, যুবসমাজের স্বার্থে সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ বা রায় দিলে তা অবশ্যই স্বাগত। তবে দীর্ঘদিনের আন্দোলনের পর তাঁদের যে গুরুত্বপূর্ণ দাবিগুলি রয়েছে, সেগুলিও পূরণ করতে হবে।

CJP-র দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব FIR প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আটক বা গ্রেফতার হওয়া সকল আন্দোলনকারীকে মুক্তি দিতে হবে এবং ভবিষ্যতে কোনও প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হবে না এমন লিখিত আশ্বাসও দিতে হবে সরকারকে।

তাঁর অভিযোগ, সরকারের সঙ্গে আলোচনার সময় FIR প্রত্যাহার না করার বিষয়ে কোনও কথা হয়নি। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই দায়ের হওয়া FIR প্রত্যাহার করা হবে না বলে জানানো হয়েছে। এই শর্ত তাঁদের কাছে গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবারের মধ্যেই সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস এবং আটক আন্দোলনকারীদের মুক্তির আশা প্রকাশ করেছেন সৌরভ। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, সরকার প্রতিশ্রুতি রক্ষা না করলে দিল্লিতে ফের বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হতে পারে।

সুপ্রিম কোর্টের নির্দেশ তাঁদের দাবির অতিরিক্ত ব্যবস্থা হতে পারে, তবে আগে আন্দোলনকারীদের সব দাবি পূরণ করতে হবে বলেই স্পষ্ট বার্তা CJP-র।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন