28.9 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

রাতের যাত্রীদের জন্য বড় স্বস্তি! ব্লু ও গ্রিন লাইনে বাড়ল পরিষেবার সময়

Aaj India Desk, কলকাতা: কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য এল বড় স্বস্তির খবর। অফিস থেকে দেরিতে ফেরা কিংবা রাতে যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে ব্লু ও গ্রিন লাইনে (Blue Line and Green Line) পরীক্ষামূলকভাবে মেট্রো পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই নতুন ব্যবস্থা সফল হলে ভবিষ্যতে তা স্থায়ী করার বিষয়েও ভাবা হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, সোমবার থেকে শনিবার পর্যন্ত ব্লু লাইনে প্রথম মেট্রো ভোর ৬টায় চলাচল শুরু করবে। পাশাপাশি শেষ মেট্রোও আগের তুলনায় অনেক পরে ছাড়বে। ব্লু ও গ্রিন—দুই লাইনেই শেষ মেট্রোর সময় করা হয়েছে রাত ১০টা ৩০ মিনিট (রুটভেদে কিছু ক্ষেত্রে সামান্য সময়ের পার্থক্য থাকবে)। এর ফলে রাতের যাত্রী এবং অফিস ফেরত মানুষ অনেক বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

শুধু পরিষেবার সময়ই নয়, ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে। ব্লু লাইনে সোমবার থেকে শুক্রবার চলবে ২৭২টি মেট্রো, শনিবার ২৫৮টি এবং রবিবার ১৫৮টি। অন্যদিকে গ্রিন লাইনে সোমবার থেকে শুক্রবার ২৩৬টি, শনিবার ২১২টি এবং রবিবার ১১১টি মেট্রো চলবে।

রবিবারেও যাত্রীদের জন্য বাড়ানো হয়েছে পরিষেবার সময়। সেদিন ব্লু ও গ্রিন—দুই লাইনেই প্রথম মেট্রো সকাল ৯টার দিকে চলবে এবং শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।

ব্লু লাইনের নতুন সময়সূচি (সোমবার–শনিবার)

আপ লাইন

  •  শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর: প্রথম ৬:০০, শেষ ১০:১৫ রাত
  • শহিদ ক্ষুদিরাম → দমদম: প্রথম ৬:০০, শেষ ১০:৩০ রাত
  • মহানায়ক উত্তম কুমার → দক্ষিণেশ্বর: প্রথম ৬:১৫, শেষ ১০:২৮ রাত
  •  মহানায়ক উত্তম কুমার → দমদম: প্রথম ৬:১৫, শেষ ১০:৪৩ রাত

ডাউন লাইন

  • দক্ষিণেশ্বর → শহিদ ক্ষুদিরাম: প্রথম ৬:০০, শেষ ১০:০৩ রাত
  • দক্ষিণেশ্বর → মহানায়ক উত্তম কুমার: প্রথম ৬:০০, শেষ ১০:১৮ রাত
  • দমদম → শহিদ ক্ষুদিরাম: প্রথম ৬:১৫, শেষ ১০:১৫ রাত
  •  দমদম → মহানায়ক উত্তম কুমার: প্রথম ৬:১৫, শেষ ১০:৩০ রাত

রবিবার (ব্লু লাইন)

আপ লাইন

  • শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর: প্রথম ৯:০০ সকাল, শেষ ১০:১৫ রাত
  •  শহিদ ক্ষুদিরাম → দমদম: প্রথম ৯:০০ সকাল, শেষ ১০:৩০ রাত
  •  মহানায়ক উত্তম কুমার → দক্ষিণেশ্বর: প্রথম ৯:০০ সকাল, শেষ ১০:২৮ রাত
  • মহানায়ক উত্তম কুমার → দমদম: প্রথম ৯:০০ সকাল, শেষ ১০:৪৩ রাত

ডাউন লাইন

  • দক্ষিণেশ্বর → শহিদ ক্ষুদিরাম: প্রথম ৯:০০ সকাল, শেষ ১০:০৩ রাত
  • দক্ষিণেশ্বর → মহানায়ক উত্তম কুমার: প্রথম ৯:০০ সকাল, শেষ ১০:১৮ রাত
  • দমদম → শহিদ ক্ষুদিরাম: প্রথম ৯:০৫ সকাল, শেষ ১০:১৫ রাত
  • দমদম → মহানায়ক উত্তম কুমার: প্রথম ৯:০৫ সকাল, শেষ ১০:৩০ রাত

গ্রিন লাইনের নতুন সময়সূচি (সোমবার–শনিবার)

  •  হাওড়া ময়দান → সল্টলেক সেক্টর–৫: প্রথম ৬:০০ সকাল, শেষ ১০:৩০ রাত
  • সল্টলেক সেক্টর–৫ → হাওড়া ময়দান: প্রথম ৬:০৯ সকাল, শেষ ১০:৩০ রাত
  • সিটি সেন্টার → হাওড়া ময়দান: প্রথম ৬:১৫ সকাল, শেষ ১০:৩৬ রাত

রবিবার

  • সল্টলেক সেক্টর–৫ → হাওড়া ময়দান: প্রথম ৯:০২ সকাল, শেষ ১০:৩০ রাত
  • সিটি সেন্টার → হাওড়া ময়দান: প্রথম ৯:০০ সকাল, শেষ ১০:৩৬ রাত

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন