28.9 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

মোদীর ‘ফার্স্ট বেঞ্চে’ কাকলি! NDA বৈঠকে যোগ দিতে পেরে আহ্লাদে আটখানা শতাব্দীরা!

নয়াদিল্লি: রাজনীতিতে অনেক সময় বার্তা বক্তৃতায় নয়, লুকিয়ে থাকে বসার আসনেই! আর মঙ্গলবার NDA-র সংসদীয় দলের বৈঠকের পর দিল্লির করিডরে এখন চর্চার কেন্দ্রবিন্দু সেই ‘সিটিং অ্যারেঞ্জমেন্ট’ তৃণমূল ছেড়ে সদ্য গঠিত NCPI-তে যোগ দেওয়া ২০ সাংসদের দলকে লোকসভার স্পিকার ওম বিড়লা আদৌ স্বীকৃতি দেবেন কি না, সেই জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই বৈঠকে দেখা গেল এক অন্য ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সারিতে বসেছিলেন, সেই সারিতেই জায়গা পেলেন NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)।

উপস্থিত ছিলেন সায়নী ঘোষ, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়রাও। রাজনৈতিক মহলের একাংশের মতে, এ যেন শুধুই বসার ব্যবস্থা নয়, বরং ‘সিটে বসেই’ বার্তা! আর সেই জল্পনায় আরও ঘি ঢেলেছে কাকলির মন্তব্য। সংবাদমাধ্যমকে তিনি জানান, NCPI ইতিমধ্যেই নির্বাচন কমিশনে নথিভুক্ত রাজনৈতিক দল। লোকসভার স্পিকারের কাছেও প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়া হয়েছে।

তাঁর (Kakoli Ghosh Dastidar) দাবি, “আমাদের NDA-র অংশ হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে বলেই বৈঠকে ডাকা হয়েছে। লোকসভায় বসার ব্যবস্থা নিয়ে এখনও আলোচনা চলছে।” শুধু তাই নয়, NDA-র বৈঠকের ভূয়সী প্রশংসাও করেন কাকলি (Kakoli Ghosh Dastidar)। তাঁর কথায়, “এত ভাল বৈঠক আগে কখনও দেখিনি। ২০১৪ সালের আগেও এমন বৈঠক হয়নি। আমাদেরও ডাকা হয়েছে, আমরা খুব খুশি। ”

উচ্ছ্বাস লুকোননি দলের অন্য সাংসদরাও। শতাব্দী (Shatabdi Roy) রায়ের মতে, বৈঠক ছিল অত্যন্ত সুসংগঠিত। দেশের ভবিষ্যৎ পরিকল্পনা, আসন্ন বিল এবং সরকারের ভিশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সায়নী ঘোষও জানান, NDA-র বৈঠকে এই প্রথম যোগ দিয়ে তাঁর অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “দেশের উন্নয়নের নানা পরিকল্পনা নিয়ে আলোচনা হল। অনেক কিছু জানলাম, শিখলাম।”

এর আগের রাতেই অবশ্য রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছিল আরেকটি ঘটনা। NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই NDA-র মঞ্চে NCPI সাংসদদের এই ‘বিশেষ গুরুত্ব’ ঘিরে জল্পনা আরও বেড়েছে। এখন প্রশ্ন একটাই! মোদীর সারিতে বসার ‘VIP সিট’ কি শেষ পর্যন্ত লোকসভায় NCPI-র আনুষ্ঠানিক স্বীকৃতিরও ইঙ্গিত? দিল্লির রাজনৈতিক অন্দরমহলে আপাতত এটাই সবচেয়ে বড় কৌতূহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন