28.3 C
Kolkata
Sunday, July 26, 2026
spot_img

কুরুচিকর ছবি প্রদর্শন ! মামলা এই অভিনেত্রীর নামে!

Aaj India desk, কলকাতা: NEET প্রশ্ন ফাঁস ও দেশজুড়ে বিভিন্ন পরীক্ষার অনিয়মের প্রতিবাদে মামলা চালাচ্ছিল জেনজিরা। কলকাতায় তার সমর্থনে শুক্রবার দিন মিছিল বের হয়। সেই মিছিলে ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। একটা সময় সেই মিছিলে অশান্তি শুরু হয়। মিছিল থেকে পুলিশের দিকে বোতল পাথর ছুড়ে মারা হয়। বাদ যাননি সাংবাদিকরাও, তাদের উপরেও আক্রমণ হয়। তার জন্য ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করেছে শুভেন্দু অধিকারীর পুলিশ। এবার অভিযোগের তির শ্রীলেখা মিত্রের দিকেও।

কি করেছেন তিনি? 

NEET প্রশ্ন ফাঁসের প্রতিবাদে গত শুক্রবার শিয়ালদা থেকে মিছিল শুরু হয়। সেই মিছিলে বিভিন্ন জায়গা থেকে ছাত্র-ছাত্রী ও অন্যান্যরা এসে জড়ো হন। সকলেই বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে গেছিলেন। শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) একটি প্ল্যাকার্ড নিয়ে যান। অভিযোগ সেই প্লেকার্ডে নরেন্দ্র মোদিকে নিয়ে অত্যন্ত কুরুচিকর বার্তা দেওয়া হয়। হাতে ব্লেকার নিয়ে তিনি অনেকগুলি ছবি তোলেন। পরে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ছবিগুলি। আর তারপরেই শুরু হয় বিতর্ক। সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। তারপরে সক্রিয় হন বিজেপি কর্মীরাও।

কি পদক্ষেপ নিলেন তাঁরা? 

সমাজের মাধ্যমে ঘটনা ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মীরা নিন্দায় ফেটে পড়েন।বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) বিরুদ্ধে আনন্দপুর থানায় একটি এফআইআর (FIR) দায়ের করেন। তিনি বলেন , “থানায় বড় বাবু মেজবাবু ছোটবাবু যেই আছেন আমি তাকে বলব অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অপমানের ব্যবস্থা নেওয়া হোক। শ্রীলেখা মিত্র একজন বি গ্রেডের অভিনেত্রী। অবিলম্বে এই মহিলাকে গ্রেফতার করা হোক।” এই ঘটনায় শ্রীলেখা মিত্র জানিয়েছেন,”চশমা ছাড়া তিনি মিছিলে গিয়েছিলেন সানগ্লাস পড়ে থাকায় অতটুকু ছোট প্ল্যাকার্ডে কি লেখা ছিল তিনি দেখতে পাননি।”পাশাপাশি লেখা হয় কত স্পষ্ট করেছেন যে তিনি কোনোমতেই এরকম কুরুচিকর পোস্ট সমর্থন করেন না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন