32.3 C
Kolkata
Saturday, July 25, 2026
spot_img

‘জবাব চাইলেই বহিরাগত তত্ত্ব’! কলকাতার ছাত্র আন্দোলনে টলিপাড়ার কিছু মুখ…

কলকাতা: শিয়ালদহ থেকে ধর্মতলা, লাল পতাকার মিছিলে শুক্রবার এক অন্য ছবি দেখল কলকাতা (Student Protest)। শুধু বামেদের ৮ টি ছাত্র সংগঠন নয়, রাজপথে নেমেছিলেন হাজার হাজার সাধারণ মানুষ, তরুণ-তরুণী, শিল্পী-অভিনেতারাও। নিট প্রশ্নফাঁস, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া এই মিছিলে সরব হলেন অভিনেতা-পরিচালক ঋদ্ধি সেন, অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র-সহ একাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

মিছিলে অংশ (Student Protest) নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঋদ্ধি সেন বলেন, “প্রশ্ন করলেই, জবাব চাইলেই ‘বহিরাগত’ তকমা দেওয়া হচ্ছে। কিন্তু এখানে কেউ বহিরাগত নয়। সবাই নিজের ক্ষোভ, হতাশা আর ন্যায্য দাবির কথা বলতে রাস্তায় নেমেছে। মানুষ শুধু সরকারের কাছে জবাব চাইছে।” এখানেই থেমে থাকেননি তিনি।

অভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে ঋদ্ধির মন্তব্য, “এটা শুধু নিট কাণ্ডের প্রতিবাদ নয়। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তৃণমূল সরকারের সময়েও অভয়া কাণ্ডের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছিল। আজও সেই একইভাবে মানুষ নিজের ক্ষোভ প্রকাশ করছে।” মিছিলে (Student Protest) উপস্থিত অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর কথায়, “এতজন পড়ুয়ার মৃত্যু হয়েছে, অথচ এখনও কোনও জবাব নেই। এক মাস ধরে এত কিছু ঘটছে, কিন্তু সরকার নিজের অহং আর ক্ষমতার রাজনীতি নিয়েই ব্যস্ত। শিক্ষার্থীদের কথা শোনার প্রয়োজনও মনে করছে না।”

নিজস্ব ভঙ্গিতে কটাক্ষ ছুড়ে দেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “স্বচ্ছ ভারত মানে কি শুধু রাস্তা পরিষ্কার করা? আগে বিভিন্ন দফতরে যে আবর্জনা জমে রয়েছে, সেগুলো পরিষ্কার করুন। সিস্টেমকে স্বচ্ছ করুন, তাহলেই প্রকৃত অর্থে স্বচ্ছ ভারত হবে।”

শুধু তাঁরাই নন, এই মিছিলে সামিল (Student Protest) হয়েছিলেন অভিনেতা সৌরভ পালোধী, চন্দন সেন-সহ আরও বহু সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতিতে ছাত্রদের আন্দোলন নতুন মাত্রা পায় বলেই মনে করছে আন্দোলনকারীদের একাংশ। তাঁদের দাবি, এটি আর শুধুমাত্র একটি পরীক্ষা বা একটি সংগঠনের আন্দোলন নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের প্রশ্নে সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদে পরিণত হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন