27.7 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

ছাত্র আন্দোলনকে ‘হাইজ্যাক’ করার চেষ্টা? ‘ভুয়ো খবর’-এ কড়া সতর্কতা নিল দিল্লি পুলিশ!

নয়াদিল্লি: গত ৩৫ দিন ধরে চলা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন (NEET protest) ধীরে ধীরে ‘হাইজ্যাকড’ হয়ে যাওয়ার আশঙ্কা উঠছে। বিহারের পর কলকাতাতেও কিছু সমাজবিরোধী আন্দোলনে ঢুকে পড়ে পুলিশের উপরই হামলা করেছে বলে অভিযোগ। এই আবহে আন্দোলনকে (NEET protest) ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ও বিভ্রান্তিকর প্রচার চালানোর অভিযোগে ৪০০-রও বেশি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে ব্লক করার কথা জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, এই অ্যাকাউন্টগুলির উদ্দেশ্য ছিল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলা এবং বিশেষ করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা।

একটি ভিডিও বার্তায় দিল্লি পুলিশ জানিয়েছে, আন্দোলন ঘিরে বিভিন্ন সামাজিক মাধ্যমে একাধিক বিভ্রান্তিকর পোস্ট, সম্পাদিত ভিডিও এবং গুজব ছড়ানো হচ্ছিল। তদন্তে উঠে এসেছে, পাকিস্তান থেকে পরিচালিত ৪০০-রও বেশি অ্যাকাউন্ট সক্রিয়ভাবে এই প্রচারে যুক্ত ছিল। ইতিমধ্যেই সেগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং একের পর এক অ্যাকাউন্ট ব্লক করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের আরও দাবি, এই অ্যাকাউন্টগুলির অনেকগুলিই অতীতে ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভুয়ো তথ্য ছড়ানোর জন্যও ব্যবহার করা হয়েছিল। একই নেটওয়ার্ক আবারও বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেই অভিযোগ। তাদের মূল লক্ষ্য, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এবং আন্দোলনরত (NEET protest) শিক্ষার্থীদের উসকে দেওয়া। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা দিয়েছে দিল্লি পুলিশ। বেনামি অ্যাকাউন্ট, যাচাই না হওয়া পোস্ট বা সম্পাদিত ভিডিও দেখে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি, কোনও তথ্য শেয়ার করার আগে তা সরকারি বা নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করে নেওয়ার আবেদনও জানানো হয়েছে। যন্তর মন্তর থেকে শুরু হওয়া দেশের শিক্ষ্যাব্যবস্থাকে ‘ঠিক’ করার এই প্রয়াস (NEET protest) বর্তমানে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। নিট সহ একাধিক প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে বেহাল দশা-দুর্নীতির বিরুদ্ধে পথে নামছেন পড়ুয়ারা।

ইতিমধ্যেই তা সংসদের বাদল অধিবেশনে শাসক-বিরোধী তরজারও অঙ্গ হয়ে উঠেছে। কিন্তু আন্দোলন যত বড় হচ্ছে, তার সঙ্গে বাড়ছে আন্দোলন নিয়ে অপপ্রচার, কালিমালিপ্ত করার আশঙ্কাও। বাংলাদেশের মত পরিস্থিতি যাতে কোনভাবেই না হয়, তার নিরন্তর চেস্ত চালিয়ে যাচ্ছে সিজেপি সহ পড়ুয়ারা। আগামীদিনে আসল আন্দোলনকারীদের (NEET protest) আরও সতর্কতার সঙ্গে এগোতে হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন