27.7 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

মা ক্যান্টিনে এবার ‘রেস্তরাঁ’র ছোঁয়া! কী ঘোষণা করলেন পুরমন্ত্রী?

Aaj India Desk, কলকাতা : রাজ্যের খাদ্যবণ্টন ব্যবস্থায় একাধিক পরিবর্তনের ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এবার থেকে মা ক্যান্টিনে রেস্তরাঁর মতো বসে খাওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি হোটেল, রেস্তরাঁ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে গুণমান পরীক্ষা শেষে তা দুস্থ মানুষের মধ্যে বিতরণের উদ্যোগও নেওয়া হচ্ছে। শুক্রবার বিধানসভায় পুর বাজেট সংক্রান্ত আলোচনায় এই দুই সিদ্ধান্তের কথা জানান তিনি।

মা ক্যান্টিনে বসেই খাবেন গ্রাহকরা ?

মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানান, এতদিন মা ক্যান্টিন থেকে খাবার কিনে বাইরে দাঁড়িয়ে বা অন্যত্র গিয়ে খেতে হতো। নতুন ব্যবস্থায় ক্যান্টিনেই বসে খাওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। এই পরিষেবার জন্য অতিরিক্ত কোনও মূল্য দিতে হবে না। আগের মতোই নির্ধারিত মূল্যে খাবার মিলবে।

রাজ্যজুড়ে ৩৯০টি মা ক্যান্টিন 

বর্তমানে রাজ্যে ৩৯০টি মা ক্যান্টিন চালু রয়েছে। এখানে ৫ টাকায় ভরপেট খাবার পাওয়া যায়। পাশাপাশি ৫ থেকে ১৫ টাকার মধ্যে মাছ-ভাতসহ অন্যান্য খাবারও পাওয়া যাচ্ছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালের আশপাশে প্রায় ১০০টি মা ক্যান্টিন রয়েছে। রোগীর পরিজন, কর্মী এবং সাধারণ পথচারী মিলিয়ে প্রতিদিন প্রায় ৮৫ হাজার মানুষ এই ক্যান্টিন থেকে খাবার গ্রহণ করেন বলে বিধানসভায় জানান অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

উদ্বৃত্ত খাবার আর নষ্ট নয়

খাদ্যের অপচয় রোধে নতুন উদ্যোগের কথাও ঘোষণা করা হয়েছে। বিভিন্ন রেস্তরাঁ, হোটেল এবং সামাজিক অনুষ্ঠানে উদ্বৃত্ত খাবার সংগ্রহ করবে পুরসভা। সেই খাবার রাতে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে। পরদিন পুরসভার ফুড সেফটি অফিসাররা খাবারের গুণমান পরীক্ষা করবেন। নিরাপদ বলে নিশ্চিত হলে তা দারিদ্রসীমার নিচে থাকা মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কোল্ড চেন অবকাঠামোও গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। তাঁর বক্তব্য, দ্রুত এই দুটি সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি শুরু হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন