29.6 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

“এবার জবাবদিহির পালা!”— অনশন ভাঙলেও চলবে লড়াই! কী জানালেন সোনম?

Aaj India Desk, নয়া দিল্লি : ২৬ দিনের অনির্দিষ্টকালের অনশন শেষ করলেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। কেন্দ্রের পক্ষ থেকে পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিয়ে সংসদে আলোচনা, NEET প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ না নেওয়ার আশ্বাস পাওয়ার পর তিনি অনশন প্রত্যাহার করেন। তবে আন্দোলনের মূল দাবি এখনও বহাল রয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারী সংগঠন।

মধ্যরাতে বৈঠকের পর সিদ্ধান্ত

শুক্রবার সকালে প্রকাশিত এক বার্তায় সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি ২৬ দিনের অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। তাঁর দাবি, সরকার লিখিতভাবে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আশ্বাস দিয়েছে। ওয়াংচুক সামাজিক মাধ্যমে লেখেন,”অনশনের ইতি, এবার জবাবদিহির পালা।” তিনি বলেন, এখন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই নজর থাকবে।

সোনম ওয়াংচুকের পোস্ট :  https://x.com/i/status/2080471599237702014

কী কী শর্ত জানিয়েছেন সোনম?

সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) দাবি অনুযায়ী, কেন্দ্র আশ্বাস দিয়েছে যে পরীক্ষা ব্যবস্থায় দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি সংসদে সর্বদলীয় আলোচনার মাধ্যমে উত্থাপন করা হবে। এছাড়া, সাম্প্রতিক NEET প্রশ্নফাঁসকে ঘিরে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও ইতিবাচক অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি, কেন্দ্রের তরফে প্রশ্নফাঁসের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-যুবদের বিরুদ্ধে কোনও মামলা বা প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার শর্তও পূরণ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তবে অনশন প্রত্যাহার করলেও আন্দোলনের লক্ষ্য পূরণ হয়নি বলেই মন্তব্য করেছেন সোনম ওয়াংচুক। তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, প্রশ্নফাঁস-বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টি (CJP) ওয়াংচুকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানান, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং চলমান সমস্যার সমাধান নিয়ে কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন