29.6 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

‘সুদে-আসলে’র হিসাব এবার আদালতে? ফের অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR!

Aaj India Desk, কলকাতা : এবার আরও একটি আইনি জটিলতায় জড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banarjee)। আমতলায় দলীয় কার্যালয়ে বুলডোজার অভিযান নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে করা তাঁর মন্তব্যকে কেন্দ্র করে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে দায়ের করা হয়েছে নতুন FIR। অভিযোগের ভিত্তিতে বিতর্কিত বক্তব্যের ভিডিও খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

বুলডোজার অভিযানের পরেই বিতর্ক

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banarjee) দলীয় কার্যালয়ে অবৈধ নির্মাণের অভিযোগে প্রশাসন বুলডোজার অভিযান চালায়। প্রশাসনের দাবি, নির্মাণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করা হয়েছিল। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে জানান, ভবনটির সমস্ত বৈধ নথি ও অনুমোদিত নকশা রয়েছে। তাঁর অভিযোগ, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।

কোন মন্তব্য ঘিরে নতুন মামলা?

ঘটনার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banarjee) বলেন, “এই ভবনের সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে। তা সত্ত্বেও শুধুমাত্র ক্ষমতা দেখানোর জন্য অনেক কিছু করা হচ্ছে। তবে মনে রাখবেন, প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে। আমি যদি বেঁচে থাকি, ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব।”

এই বক্তব্যকেই হুমকিমূলক বলে দাবি করে রাজীব সরকার নামে এক যুবক বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জনমনে ভয় ও উদ্বেগ সৃষ্টি করতে পারে। অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিও-সহ প্রাসঙ্গিক তথ্য খতিয়ে দেখে তদন্ত এগোবে।

উল্লেখ্য, এই রাজীব সরকার আগেও অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একাধিক FIR দায়ের করেছিলেন। সেই FIR গুলির জেরে সাম্প্রতিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মামলায় তদন্তের মুখোমুখিও হয়েছেন। এছাড়াও নিয়োগ দুর্নীতি, কয়লা ও বালি পাচার-সহ একাধিক মামলার তদন্ত চলার পাশাপাশি জাল স্বাক্ষর ও অন্যান্য অভিযোগেও তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। বিভিন্ন মামলায় তাঁকে CID ও রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছে। নতুন এই FIR সেই তালিকায় আরও একটি সংযোজন হয়ে অভিষেকের উপর চাপ বাড়ালো বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন