Aaj India desk, নয়া দিল্লি: অধ্যাপক জি ডি আগরওয়ালের পরিণতি হলো না সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk)। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন ছড়িয়ে গেছে সারাদেশে। এই আন্দোলনের সমর্থনে গত ২৬ দিন ধরে অনশন করছিলেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। অনশনের মঞ্চেই তিনি সংসদ অভিযানের ডাক দিয়েছিলেন। কিন্তু সেই অভিযানের আগেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আন্দোলনকারীদের উপরে আক্রমণ হয়। বারবার বলা সত্ত্বেও অনশন ভাঙ্গেননি তিনি। সরকারকে কয়েক দফা শর্ত দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অনশন ভাঙ্গলেন সোনম ওয়াংচুক।
শর্ত কি পূরণ হল?
সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) তিন দফা শর্ত দিয়েছিলেন। আন্দোলনকারী ছাত্রদের উপর কোনরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
আত্মহননকারী শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি কেন্দ্র গুরুত্ব সহকারে বিবেচনা করবে। এবং নিট প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে।
আজ মাঝরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভিডিও বার্তার মাধ্যমে সোনমের তিন নম্বর শর্তটি পূরণ করেন। তিনি জানান শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবং সংসদে নীট প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এরপরই অনশন ভঙ্গ করেন সোনম।
আন্দোলন কোন পথে ?
প্রধানমন্ত্রীর ঘোষণার পরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং হাসপাতালে গিয়ে সোনমের (Sonam Wangchuk) সাথে দেখা করেন। মন্ত্রীদের হাত থেকে এক চুমুক জল ও জুস পান করে তিনি অনশন ভাঙেন। এরপর নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, ” বিভিন্ন শর্তাবলীর ওপর দীর্ঘ আলোচনা এবং দেশের সম্ভাব্য সহিংসতার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি খুব শীঘ্রই একটি আলাদা ভিডিওতে এই শর্তগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। ইতিমধ্যে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা অত্যন্ত সতর্ক থাকুন যেন কোথাও কোনো ধরনের সহিংসতা না ঘটে।” সোনম (Sonam Wangchuk)অনশন ভঙ্গ করাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কক্রচরা। তবে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দেওয়া অব্দি আন্দোলন যে চলবে এ কথাও জানিয়ে দিয়েছে তারা।


