Aaj India desk, কলকাতা: এবার নজরে পঞ্চায়েত(Panchayat)। রাজ্যের পঞ্চায়েত গুলিতে এর আগে বহুবার দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারি টাকা নয়ছয় করার। রাজ্যে পালাবদলের পর থেকে বিজেপি সরকার দুর্নীতি বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। পঞ্চায়েত স্তরের দুর্নীতি রোধ করতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বিধানসভায় এই নিয়ে নতুন আইন আনতে চলেছে সরকার।
কি ব্যবস্থা নিচ্ছে সরকার?
নতুন আইন অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত (Panchayat) প্রধানদের ক্ষমতা কমানো হচ্ছে। সমস্ত আর্থিক অনুমোদন এবং অর্থ ছাড়ার মূল ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে তাদের হাত থেকে। প্রধানদের বদলে পঞ্চায়েতের সরকারি কর্মী বা সচিব (Panchayat) অ্যাসিস্ট্যান্টদের হাতে আর্থিক লেনদেনের মূল প্রশাসনিক দায়িত্ব তুলে দেওয়া হবে। এতদিন নিয়ম ছিল যে পঞ্চায়েত প্রধান এবং সচিবের যৌথ সই ছাড়া কোনো বিল বা চেক পাস করা যেত না। নতুন নিয়মে আর্থিক লেনদেনের প্রক্রিয়ায় বড়সড় বদল আসছে।
কেন এই সিদ্ধান্ত?
গত কয়েক বছরে পঞ্চায়েত (Panchayat)স্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে। আবাস যোজনা, ১০০ দিনের কাজ এবং বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পে ব্যাপক আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই ওডিশা মডেলকে সামনে রেখে এই পদক্ষেপ করছে রাজ্য।তাছাড়া রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অনেক পঞ্চায়েত প্রধান দায়িত্ব পালন করছেন না বা নিখোঁজ রয়েছেন। এর ফলে গ্রামীণ পরিষেবা ও সরকারি প্রকল্পের টাকা ছাড়ার কাজ আটকে যাচ্ছে। সরকারি আধিকারিকদের হাতে ক্ষমতা থাকলে এই অচলাবস্থা কাটানো সম্ভব হবে।


