28.3 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

একুশের মঞ্চে অভিষেককে নিশানা, ফিরতেই ইডির সমন মদন মিত্রের হাতে!

Aaj India Desk, কলকাতা: কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)-কে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব করল (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, আগামী ২৯ জুলাই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। এর আগে, ২৩ জুলাই তাঁর স্ত্রীকেও একই মামলায় ডেকে পাঠানো হয়েছে। মদন মিত্র তদন্তে সহযোগিতা করবেন বলেই জানা গিয়েছে।

এই মামলায় এর আগেও মদন মিত্রের নাম সামনে আসে। জুন মাসে তাঁর ভবানীপুর, দক্ষিণেশ্বর-সহ একাধিক বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছিল বলে তদন্তকারী সংস্থার দাবি।

গত ১৪ জুলাই মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলের কাছেও ইডির নোটিস পৌঁছয়। সেই দিন সন্ধ্যায় তিনি এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে যান এবং সেখানে দীর্ঘ বৈঠক করেন। পরের দিন বিধানসভায় গিয়ে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেন। এরপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করতে শুরু করেন তিনি। তাঁর অবস্থান নিয়ে রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়। সেই সময় তৃণমূল নেতা কুণাল ঘোষ মন্তব্য করেছিলেন, “আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল।” এর জবাবে মদন মিত্রও পাল্টা মন্তব্য করেন।

একুশে জুলাইয়ের কর্মসূচির দিনও মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেন অভিষেকের বদলে দলের অন্য কর্মীদের উপর ভরসা করেন। এর আগে ১৯ জুলাই একটি লাইভ সম্প্রচারেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠানো হয়। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের হাতে ইডির নতুন সমন পৌঁছল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন