30.6 C
Kolkata
Tuesday, July 14, 2026
spot_img

বুদ্ধদেবের আমলে বিতাড়ন, এবার প্রত্যাবর্তন! ২০ বছর পর ‘মুক্ত পশ্চিমবঙ্গে’ ফিরছেন তসলিমা!

কলকাতা: যে কাজ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসতেই তা হতে চলেছে। প্রায় দুই দশক পর আবার বাংলার মাটিতে পা রাখতে চলেছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন (Taslima Nasrin)। নিজের ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্রসদনে আয়োজিত মৌলবাদবিরোধী কবি-সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি।

এই ঘোষণার পর থেকেই সাহিত্য ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ফেসবুক পোস্টে তসলিমা (Taslima Nasrin) অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জানা গিয়েছে, মৌলবাদবিরোধী কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। এই কর্মসূচিতে মতপ্রকাশের স্বাধীনতা, মানবতাবাদ এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এক বা আরও বেশি ব্যক্তি, লোকেরা হাসছে এবং যে টেক্সটে '২০ ২০বছর বছর পরে মুক্ত পশিচমবঙ্গে ফিরছেন মোৌলবাদ বিরোধী ঘৃতিবাদের অঞ্নসম প্রতীক কবি লেখক তসলিমা নাসরিন ১আগস্ট, নিবার সন্ধ্যा সাড়ে পাঁচটা রবীন্দ্র সদন, কলকাতা (প্রবেশ निঃकধ আমন্ত্রণ মূলক) উদ্যোগে ও আয়োজনে: সেক্যুলার মিশন HRBFF পশ্চিমবঙ্জের জন্য যোগাযোগ: শান্তনু সিংত ৭০০৩২ ৭০০৩২৯০৫২৮ ৯০৫২৮ ওসমান মল্লিক ២008៦ ৮১২৬৪ মোহিত রায় ৯৮৩১০ ৮৫২১৫' লেখা আছে-এর একটি ছবি হতে পারে

২০০৭ সালে তসলিমার (Taslima Nasrin) কলকাতা ত্যাগ দেশজুড়ে আলোড়ন ফেলেছিল। সেই সময় তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে প্রশাসনের উদ্যোগে তাঁকে কলকাতা ছাড়তে হয়। এরপর বহুবার কলকাতায় ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তা আর বাস্তবায়িত হয়নি।

মমতার সরকার পতনের পর সাহিত্যিক এবং সংস্কৃতি জগতের অনেকেই দাবী করেছিলেন, তসলিমাকে (Taslima Nasrin) বাংলায় ফেরানো হোক। রাজ্যসভায় বিজেপির রাজ্যসভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য তসলিমার ভারতে, বিশেষ করে বাংলায় ফেরার পক্ষে সওয়াল করেছিলেন এবং বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে তাঁর অবস্থানের কথা উল্লেখ করে কেন্দ্রকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে দ্বিখণ্ডিত বইকে কেন্দ্র করে কলকাতায় উত্তেজনার আবহ তৈরি হলে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে তসলিমা নাসরিনকে (Taslima Nasrin) শহর ছাড়তে হয়। এবার ১ আগস্ট রবীন্দ্রসদনের একটি অনুষ্ঠানে তাঁর যোগদানের কথা ঘোষণা হওয়ায় দীর্ঘদিনের সেই অধ্যায়ের অবসান ঘটতে চলেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন