Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালুর প্রস্তুতিতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রস্তাবিত খসড়া বিলটি খতিয়ে দেখতে এবং বিস্তারিত রিপোর্ট তৈরি করতে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি -কে। সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল , আইএএস অফিসার দুষ্মন্ত নারাইয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব শঙ্খমিত্রা ঘোষ, যিনি কমিটির আহ্বায়কের দায়িত্বও পালন করবেন। এছাড়াও রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শত্রুঘ্ন সিং, বঙ্গবাসী কলেজের প্রাক্তন অধ্যাপিকা ড. রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক ও নির্মাল্য ভট্টাচার্য।
গত বৃহস্পতিবার দিল্লিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই অভিন্ন দেওয়ানি বিধি চালুর সম্ভাব্য রূপরেখা এবং খসড়া বিলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এরপর শুক্রবারই ইঙ্গিত মিলেছিল, খুব দ্রুত কমিটি গঠন করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হল।
রাজ্য সরকারের লক্ষ্য, প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোডের খসড়াটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে তার সুবিধা, চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা। সেই রিপোর্টের ভিত্তিতেই ভবিষ্যতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে সরকার ইতিবাচকভাবে ভাবছে এবং সেই কারণেই বিশেষজ্ঞদের নিয়ে এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।


