30.6 C
Kolkata
Saturday, July 11, 2026
spot_img

দীর্ঘ অপেক্ষার অবসান? বরাহনগর-ব্যারাকপুর মেট্রোয় নতুন উদ্যোগ

Aaj India Desk,কলকাতা: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বরাহনগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে জট কাটার ইঙ্গিত মিলছে। জমি ও পরিকাঠামোগত সমস্যার কারণে বহু বছর ধরে আটকে থাকা এই গুরুত্বপূর্ণ মেট্রো সম্প্রসারণ প্রকল্পের কাজে এবার আশার আলো দেখছে সংশ্লিষ্ট মহল। মূল সমস্যার কেন্দ্রবিন্দু ছিল বিটি রোডের নীচে থাকা কলকাতা পুরনিগমের জল সরবরাহ ব্যবস্থার একাধিক পাইপলাইন।

জানা গিয়েছে, বিটি রোড জুড়ে কলকাতা পুরনিগমের মোট ছ’টি বড় জলের পাইপ রয়েছে। এর মধ্যে ৪২ ইঞ্চির পাইপটি রাস্তার উপরিতল থেকে ২.৭২৫ মিটার নীচে, ৬৪ ইঞ্চির পাইপ প্রায় ১.৯৬ মিটার নীচে এবং ৪৮ ইঞ্চির পাইপ ১.৬৫ মিটার নীচে অবস্থিত। এছাড়াও ৭২ ইঞ্চির পাইপটি ২.৫৪৩ মিটার, ৬২ ইঞ্চির পাইপ ১.৯৬ মিটার এবং ৬০ ইঞ্চির পাইপ ২.১৩৬ মিটার গভীরে রয়েছে। এর পাশাপাশি এলাকায় রয়েছে তিনটি নিকাশি পাইপ এবং একটি বিদ্যুতের পাইপলাইনও।

এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো অক্ষত রেখেই কীভাবে মেট্রোর নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তা খতিয়ে দেখতে সাহায্য নেওয়া হচ্ছে -এর বিশেষজ্ঞদের। তাদের অনুমোদন মিললেই প্রকল্পের কাজ শুরু করার পথে এগোবে “Rail Vikas Nigam Limited (RVNL)”

সম্প্রতি “RVNL” – এর বৈঠকে বিকল্প নির্মাণ পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। বিটি রোডের নীচে থাকা জল সরবরাহ ব্যবস্থাকে অক্ষত রেখেই মেট্রোর কাজ করার একটি প্রস্তাব দিয়েছে RVNL।

প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো করিডরে মোট ১০টি স্টেশন থাকবে। বরাহনগর থেকে শুরু হয়ে ডানলপে ইন্টারচেঞ্জের মাধ্যমে কামারহাটি, আগরপাড়া, সোদপুর, পানিহাটি, সুভাষনগর, খড়দহ, টাটা গেট, টিটাগড় ও তালপুকুর পেরিয়ে শেষ হবে ব্যারাকপুরে।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান জানিয়েছেন, প্রকল্পের কাজ শুরুর বিষয়ে কর্তৃপক্ষ আশাবাদী এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন