Aaj India Desk,কলকাতা: রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলল বুধবার। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র সঙ্গে বৈঠক করেন । বৈঠকের মূল বিষয় ছিল পশ্চিমবঙ্গে সংস্থার নতুন বিনিয়োগ এবং হুগলির ডানকুনিতে চলতে থাকা সম্প্রসারণ প্রকল্প।
জানা গিয়েছে, আগামী ১১ জুলাই ডানকুনিতে Lux Industries-এর সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতেই নবান্নে আসেন সংস্থার চেয়ারম্যান অশোক কুমার টোডি। বৈঠকে প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ বিনিয়োগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
কিছুদিন আগেই রাজ্যের শিল্পমন্ত্রী জানিয়েছিলেন, চলতি মাসেই রাজ্যে দুটি বড় শিল্প প্রকল্পের সম্প্রসারণের কাজ শুরু হবে। তার মধ্যে একটি ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের প্রকল্প এবং অন্যটি বাঁকুড়ার মেজিয়ায় Shyam Steel-এর কারখানা সম্প্রসারণ।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ১১ জুলাই ডানকুনিতে লাক্সের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস হবে। এরপর ১৮ জুলাই মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন প্রকল্পের সূচনা হওয়ার কথা রয়েছে। দুই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, শ্যাম স্টিল পশ্চিমবঙ্গে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে। সংস্থার ডিরেক্টর জানিয়েছেন, এর মধ্যে ১০ হাজার কোটি টাকা ইস্পাত শিল্পের সম্প্রসারণে এবং বাকি ৫ হাজার কোটি টাকা প্রতিরক্ষা ও বিমান সরঞ্জাম-সহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করা হবে।
বর্তমানে মেজিয়ার কারখানায় বছরে প্রায় ৭ লক্ষ টন ইস্পাত উৎপাদনের ক্ষমতা রয়েছে। ভবিষ্যতে সেই উৎপাদন ক্ষমতা ধাপে ধাপে ১০ লক্ষ টন এবং পরে ২০ লক্ষ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সম্প্রসারণের জন্য প্রায় ৫০০ একর জমির প্রয়োজন হবে বলেও সংস্থা জানিয়েছে।
সব মিলিয়ে, লাক্স এবং শ্যাম স্টিলের এই বিনিয়োগ বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গে শিল্পের প্রসারের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই আশা করছে শিল্পমহল এবং রাজ্যবাসী।


