27 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

শুনানিতে খাদ্য দপ্তরের স্ট্যাম্প ! SIR ঘিরে ফের তুমুল উত্তেজনা

স্নেহা পাল, উত্তর ২৪ পরগণা: বুধবার SIR (Special Intensive Revision) শুনানিকে ঘিরে ফের বিতর্ক উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ায় (Baduria)। শুনানি কেন্দ্রে AEROর স্টাম্প কেটে খাদ্য দফতরের স্টাম্প বসানোর অভিযোগ করা হয়।

শুনানি কেন্দ্রে চরম উত্তেজনা

বসিরহাট (Basirhat) মহাকুমার বাদুড়িয়ার (Baduria) ঈশ্বরী গাছা এফ পি স্কুলে SIR শুনানিতে অংশ নিতে হাজির হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, রিসিভ কপিতে থাকা AEROর সই ও স্ট্যাম্প কেটে ফেলে তার জায়গায় খাদ্য দফতরের সই ও স্ট্যাম্প বসানো হয়।

এই বিষয়টি নজরে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন শুনানিতে আসা ভোটাররা। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি মারমুখী হয়ে উঠলে বাধ্য হয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় SIR শুনানি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কেন এই ধরনের স্টাম্প বিভ্রাটের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

বারবার শুনানির নোটিসে ক্ষোভ

উল্লেখ্য, এর আগেও বাদুড়িয়ায় SIR শুনানির নোটিস ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। শিমুলতলা এলাকার ৬৯ নম্বর বুথে প্রায় ৯০০ ভোটারের মধ্যে ৪৭৫ জনকে শুনানিতে ডাকা হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, সঠিক তথ্য ও ফর্ম জমা দেওয়ার পরেও একাধিকবার শুনানিতে হাজির হতে বলা হচ্ছে।

এই অভিযোগের প্রতিবাদে গত ১৮ তারিখ সকাল থেকে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। টায়ার জ্বালিয়ে ‘SIR মানি না’ স্লোগান ওঠে। বিক্ষোভকারীদের বক্তব্য, কাজকর্ম ছেড়ে বারবার শুনানিতে যাওয়া খেটে খাওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। এলাকাবাসীর দাবি, SIR এর নামে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হয়রানি করছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন