29.3 C
Kolkata
Sunday, July 5, 2026
spot_img

মেসিকান্ডে কি মিলেছে নতুন ক্লু? অরূপকে ফের তলব পুলিশের

কলকাতা: মেসিকান্ডে ফের রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) তলব করল পুলিশ। আগামী ৭ জুলাই সকাল ১০টায় বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে নোটিস দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তের অগ্রগতির ভিত্তিতে অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও এই মামলায় তাঁকে ডেকে একাধিক বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। এবার কিছু তথ্য ও নথি স্পষ্ট করার প্রয়োজনে ফের তাঁকে তলব করা হয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি।

মেসিকান্ডের তদন্তে ইতিমধ্যেই একাধিক ব্যক্তি ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ঘটনার নেপথ্যের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী প্রত্যেকের বক্তব্য নথিভুক্ত করা হচ্ছে। প্রসঙ্গত, মেসিকান্ডের তদন্তে প্রথমে দু-বার হাজিরা এড়িয়ে যান রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অবশেষে হাইকোর্টের নির্দেশে তৃতীয়বার হাজিরা দিয়েছিলেন অরূপ (Aroop Biswas)। মেসিকে জড়িয়ে ধরা নিয়ে অরূপকে তীব্র ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট।

মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রবল বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। টিকিট বণ্টন, প্রবেশ ব্যবস্থাপনা এবং অনুষ্ঠানের সামগ্রিক আয়োজন নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসে। এই ঘটনাকে ঘিরে দায়িত্ব নির্ধারণ এবং সম্ভাব্য অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। এর আগে গত ১৮ জুনের হাজিরায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠান, তার প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয় এবং ঘটনার দিনকার পরিস্থিতি নিয়ে অরূপ বিশ্বাসকে (Aroop biswas) একাধিক প্রশ্ন করা হয়।

পাশাপাশি মেসির টিমের পক্ষ থেকে বিধাননগর পুলিশ কমিশনারেটে একটি ই-মেল পাঠানো হয়েছে, শতদ্রু দত্তের এই দাবীকে কেন্দ্র করে এই মামলায় নতুন বিতর্কের সৃষ্টি হয়। এখন ৭ জুলাই নির্ধারিত সময়ে অরূপ বিশ্বাস থানায় হাজিরা দেন কি না এবং জিজ্ঞাসাবাদে নতুন কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর তদন্তকারী মহল ও রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন