34.7 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

সেবাশ্রয় বিতর্কে জোরদার তদন্ত! ‘চুরিচামারির কিংবদন্তি’ বলে অভিষেককে কড়া নিশানা স্বাস্থ্যমন্ত্রীর!

Aaj India Desk, কলকাতা : বিধানসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’ (Sevashray) ও ‘সেবাশ্রয় ২’ চিকিৎসা শিবিরকে কেন্দ্র করে তৃনমূলের প্রচার ছিল দেখার মতো। কিন্তু সরকার বদল হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চালু হওয়া সেই জনকল্যাণ প্রকল্প নিয়ে একের পর এক অভিযোগ উঠে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সেবাশ্রয় বিতর্কের তদন্তে নেমেছে জেলা পুলিশ। একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে জামিন-অযোগ্য ধারাসহ মোট ২৭টি ধারায় মামলা রুজু হয়েছে। একই সঙ্গে অভিযোগ সংক্রান্ত তদন্তের রিপোর্ট তলব করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই প্রেক্ষাপটেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “ভাই, সাবধান” বলে তিনি আগেই সতর্ক করেছিলেন। তাঁর অভিযোগ, সেবাশ্রয় (Sevashray) শিবিরে পর্যাপ্ত যোগ্য চিকিৎসক ছিলেন না এবং সেখানে চিকিৎসা পরিষেবায় গুরুতর অনিয়ম হয়েছে। তিনি অভিষেককে উদ্দেশ্য করে আরও বলেন, “অভিষেক ধারাবাহিক মিথ্যে কথা আর চুরিচামারির কিংবদন্তি হয়ে গেছেন। BNS-এর যে ধারায় বিচার হওয়া উচিত, তা হওয়া দরকার।” তাঁর দাবি, এই ঘটনায় রোগীদের জীবন ঝুঁকির মুখে ফেলা হয়েছে এবং অভিযোগগুলি “ক্রিমিনাল অফেন্স”-এর পর্যায়ে পড়ে।

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের চিকিৎসক এবং সেবাশ্রয় (Sevashray) ও সেবাশ্রয় ২-এর প্রাক্তন কো-অর্ডিনেটর মনবুর আলমের অভিযোগ অনুযায়ী, শিবিরে আসা বহু রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠানো হতো। সেখানে বিনামূল্যে চিকিৎসার নামে ভর্তি করিয়ে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে অর্থ তোলার অভিযোগ উঠেছে। অভিযোগে আরও দাবি করা হয়েছে—

  • এমবিবিএস ডিগ্রি না থাকা ব্যক্তি বা আয়ুষ বিভাগের ছাত্রছাত্রীদের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগী দেখানো হয়েছে।
  • ভুল চিকিৎসা ও নিম্নমানের ওষুধ ব্যবহারের অভিযোগ রয়েছে।
  • প্রয়োজনীয় সরকারি অনুমতি ছাড়া চিকিৎসা সরঞ্জাম ও ডায়াগনস্টিক পরিষেবা পরিচালনার অভিযোগ উঠেছে।
  • স্বাস্থ্যসাথী প্রকল্পের অর্থের অপব্যবহার এবং কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগও সামনে এসেছে।

এই সমস্ত অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার জেলা পুলিশ তদন্ত শুরু করেছে। তবে সেবাশ্রয় নিয়ে রাজ্য জুড়ে শোরগোল শুরু হলেও কালীঘাট তৃনমূল শিবির বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন