30.6 C
Kolkata
Friday, June 26, 2026
spot_img

২৬ বছর পর বাংলায় ফিরছেন অনুপম খের! মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বড় চমক!

কলকাতা: গেরুয়া শিবির সম্পর্কে খোলাখুলিই প্রশংসা করেন তিনি। অনেকেই বলেন, ইদানিং তাঁকে দেখা যায় শুধুমাত্র ‘প্রোপগান্ডা’ ছবিতে। রাজ্যে পালাবদল হতেই তাঁর অভিনীত এবং বহুল চর্চিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তি পেয়েছে। এবার তিনি নিজে প্রায় ২৬ বছর পর পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন করতে চলেছেন বলে জানিয়েছেন। তিনি হলেন বর্ষীয়ান অভিনেতা, প্রযোজক, লেখক অনুপম খের (Anupam Kher)। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপম জানান, দীর্ঘ ২৬ বছর পর ফের বাংলা ছবির প্রযোজনায় ফিরছে অনুপম খের স্টুডিও।

কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলেও জানান তিনি। এই বৈঠকের পরই শুধু নতুন বাংলা ছবিই নয়, ভবিষ্যতে কলকাতায় একটি অভিনয় স্কুল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। অনুপম খের (Anupam Kher) বলেন, “২৬ বছর পর অনুপম খের স্টুডিও আবার একটি বাংলা ছবি তৈরি করতে চলেছে। ফ্রেন্ডস কমিউনিকেশন এবং ফিরদৌসুল হাসানের সঙ্গে যৌথভাবে এই ছবির প্রযোজনা করা হবে।” নতুন ছবির নাম ‘শুরু থেকে শুরু’।

অভিনেতা স্মরণ করেন, বহু বছর আগে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল তাঁর সংস্থা। সেই ছবির পর এবার ফের বাংলা চলচ্চিত্রে নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলে জানান তিনি। শুধু সিনেমা নয়, বাংলায় একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান অনুপম খের (Anupam Kher)। তাঁর কথায়, এই বিষয়ে ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্য রয়েছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে অনুপম খের বলেন, নতুন প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে তিনি (Anupam Kher) বলেন, “সিনেমা, সঙ্গীত ও সাহিত্য, সব ক্ষেত্রেই বাংলা থেকে আমরা অনেক কিছু শিখেছি।” প্রায় আড়াই দশক পর তাঁর প্রযোজনা সংস্থার বাংলা ছবিতে প্রত্যাবর্তন এবং অভিনয় স্কুল তৈরির পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন