41.3 C
Kolkata
Wednesday, June 24, 2026
spot_img

বিধানসভার রিমোট এখন ‘ঋতব্রত শিবিরের’ হাতে? BA কমিটিতেও নেই ‘মমতাপন্থী’রা!

কলকাতা: বিরোধী দলনেতার পদ এবং মুখ্য সচেতকের পদ হাতছাড়া হওয়ার পর এবার বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ বিজনেস অ্যাডভাইজারি কমিটি (BA Committee) থেকেও বাদ পড়ল ‘মমতাপন্থী’ তৃণমূল। নতুন কমিটির তালিকায় কালীঘাটপন্থী কোনও বিধায়কের নাম না থাকায় জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

গত ১৯ জুন গঠিত নতুন বিএ কমিটিতে (BA Committee) বিজেপি বিধায়কদের পাশাপাশি জায়গা পেয়েছেন ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক তথা মুখ্য সচেতক আখরুজ্জামান, বিপ্লব মিত্র এবং সমীর কুমার জানা। আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন সন্দীপন সাহা ও জাভেদ আহমেদ খান। এছাড়াও সিপিএমের মোস্তাফিজুর রানা, আইএসএফের নওশাদ সিদ্দিকী, কংগ্রেসের মোহতাব শেখ এবং আম জনতা পার্টির হুমায়ুন কবীরও কমিটিতে স্থান পেয়েছেন। তবে তালিকায় নেই কালীঘাটপন্থী তৃণমূলের কোনও প্রতিনিধি।

রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে স্পিকার কার্যত ঋতব্রতপন্থী বিধায়কদেরই তৃণমূলের বৈধ প্রতিনিধি হিসেবে ধরে নিয়েছেন। কারণ, বিধানসভার কার্যক্রম পরিচালনায় বিএ কমিটির (BA Committee) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিবেশন কবে শুরু হবে, কতদিন চলবে, কোন কোন বিল উত্থাপিত হবে এবং বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা হবে, এসবই নির্ধারণ করে এই কমিটি।

ফলে এই কমিটি (BA Committee) থেকে কালীঘাটপন্থী শিবিরের বাদ পড়া শুধু সাংগঠনিক ধাক্কাই নয়, বিধানসভার কার্যপদ্ধতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের প্রভাব কমে যাওয়ার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, গত প্রায় ১৫ বছর ধরে বিধানসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যক্রমের উপর কালীঘাটের প্রত্যক্ষ প্রভাব ছিল বলে রাজনৈতিক মহলে ধারণা। নতুন পরিস্থিতিতে সেই সমীকরণ বদলাতে শুরু করেছে বলেই মত পর্যবেক্ষকদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন