36.8 C
Kolkata
Sunday, June 21, 2026
spot_img

চাঁদনি চকে গাছ উপড়ে যান চলাচলে ধাক্কা, তৎপর প্রশাসন

Aaj lndia Desk,কলকাতা: রবিবার সকালে মাত্র এক ঘণ্টার ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতেই কলকাতার বেশ কয়েকটি নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শহরের বিভিন্ন রাস্তায় জল জমে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। এর মধ্যেই চাঁদনি চক এলাকায় একটি বড় গাছ ভেঙে পড়ায় সেন্ট্রাল অ্যাভিনিউগামী যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের দাবি, গাছটি একটি সচল বিদ্যুতের তারের ওপর পড়ে। ফলে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কলকাতা পুরসভা এবং সিইএসসি-র কর্মীরা। গাছ সরানোর পাশাপাশি বিদ্যুতের লাইনও পরীক্ষা করা হচ্ছে। রবিবার ছুটির দিন হওয়ায় রাস্তায় গাড়ির সংখ্যা কম ছিল। তাই বড় ধরনের যানজট হয়নি। তবে জল জমে যাওয়ায় পথচারীদের সমস্যায় পড়তে হয়।

এদিন সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। পরিস্থিতির কথা মাথায় রেখে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও নদিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়া হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও খারাপ আবহাওয়া বজায় রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন