35.9 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

আধারকে আরও নিরাপদ রাখতে চান? বানিয়ে ফেলুন স্মার্ট কার্ড

Aaj lndia Desk,নয়াদিল্লি: আধার কার্ড (Aadhaar Card) এখন খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া, স্কুল-কলেজে ভর্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে প্রায় সব কাজেই আধার কার্ড লাগে।

তবে কাগজের আধার কার্ড সবসময় সঙ্গে রাখা সহজ নয়। বারবার ভাঁজ করলে বা জল লাগলে কার্ড নষ্ট হয়ে যেতে পারে। তাই এই সমস্যার সমাধান হিসেবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) নিয়ে এসেছে আধার পিভিসি কার্ড।

এই পিভিসি কার্ড দেখতে অনেকটা ডেবিট বা এটিএম কার্ডের মতো। এটি প্লাস্টিকের তৈরি হওয়ায় সহজে ছিঁড়ে যায় না, ভাঁজ হয় না এবং জল লাগলেও নষ্ট হওয়ার ভয় থাকে না। সাধারণ আধার কার্ডে থাকা সব তথ্যই এই কার্ডে থাকে।

সবচেয়ে ভালো বিষয় হল, এই কার্ড বানানোর জন্য আধার কেন্দ্রে যাওয়ার দরকার নেই। বাড়িতে বসেই অনলাইনে আবেদন করা যায়।

কীভাবে আবেদন করবেন?

প্রথমে ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে ‘Order Aadhaar PVC Card’ অপশনে ক্লিক করুন।

এরপর নিজের আধার নম্বর বা ভার্চুয়াল আইডি (VID) লিখে ক্যাপচা পূরণ করুন। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

তারপর ৭৫ টাকা ফি জমা দিতে হবে। এই টাকার মধ্যেই প্রিন্ট, প্যাকেজিং এবং বাড়িতে পৌঁছে দেওয়ার খরচ ধরা রয়েছে।

ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে।

আবেদন করার পর সাধারণত ৫ থেকে ৭ দিনের মধ্যে স্পিড পোস্টে আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে আধারের পিভিসি কার্ড।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন