33.3 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

সামনে এলো স্বরূপের আরও এক ‘কীর্তি’!সুরুচি সংঘে কেনো একা দেখা করতে বলেছিলেন মহিলাকে ?

Aaj lndia Desk,কলকাতা: ফের বিতর্কের কেন্দ্রে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)-এর ভাই স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে এবার রাস্তার ধারে দোকান পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারিণীর দাবি, দোকানের অনুমতি দেওয়ার জন্য তাঁর কাছে ৮০ লক্ষ টাকা দাবি করেছিলেন স্বরূপ। শুধু তাই নয়, তাঁকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ (Suruchi Sangha)- এ একা দেখা করতেও বলা হয়েছিল বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণীর বাড়ি কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তিনি রিজেন্ট পার্ক থানায় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে একটি এফআইআরও নথিভুক্ত হয়েছে।

মহিলা এত বলেন , তিনি নিউ আলিপুর এলাকায় রাস্তার ধারে একটি খাবারের দোকান খুলতে চেয়েছিলেন। সেই বিষয়ে সাহায্যের জন্য প্রথমে স্থানীয় কাউন্সিলর জুঁই বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। তবে কাউন্সিলর তাঁকে জানিয়ে দেন যে, রাস্তার ধারে দোকান বসানোর অনুমতি দেওয়ার ক্ষমতা তাঁর নেই। এরপর তাঁকে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ।

মহিলার অভিযোগ, স্বরূপ বিশ্বাস দোকানের অনুমতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৮০ লক্ষ টাকা দাবি করেন। পাশাপাশি, বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তাঁকে সুরুচি সংঘে একা দেখা করতে বলা হয়। তবে তিনি সেই প্রস্তাবে রাজি হননি এবং দেখা করতেও যাননি।

এদিকে, ইতিমধ্যেই জেলবন্দি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় আরও দুটি মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতারণা, তোলাবাজি এবং আর্থিক তছরুপের অভিযোগ আনা হয়েছে।

নয়া মামলাগুলিতে জিজ্ঞাসাবাদের জন্য আলিপুর আদালত-এর দ্বারস্থ হয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছে। তদন্তে সহযোগিতা না করলে স্বরূপ বিশ্বাসকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে পুলিশ।

তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে স্বরূপ বিশ্বাসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন