33.3 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

রাজ্যের সব স্কুলের জন্য নয়া নির্দেশ! ২৫ জুনের মধ্যে পাঠাতে হবে রিপোর্ট

Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) এবার থেকে ২০ জুন পালন করা হবে। রাজ্য সরকার (State Government) আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। তবে এবার স্কুল শিক্ষা দফতর নির্দেশ দিয়েছে, রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার-পোষিত স্কুলে (School) এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে হবে।

বিকাশ ভবনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক। এই উপলক্ষে প্রতিটি স্কুলে কুইজ, বিতর্ক, প্রবন্ধ রচনা-সহ বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করতে হবে। এর মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং রাজ্যের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলা। শুধু অনুষ্ঠান করলেই হবে না। আয়োজিত কর্মসূচির ছবি ও সংক্ষিপ্ত প্রতিবেদন আগামী ২৫ জুনের মধ্যে শিক্ষা দফতরে জমা দিতে হবে। জেলার স্কুল পরিদর্শকদেরও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হতো। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারি স্তরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হত। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল বিজেপি।

বিজেপির দাবি ছিল, ২০ জুন তারিখটির সঙ্গে পশ্চিমবঙ্গের গঠন ও ইতিহাসের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার ২০ জুনকেই আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এবার রাজ্যের সব স্কুলে পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন