30 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

মেসি কাণ্ডে নতুন মোড়! অরূপের রক্ষাকবচকে চ্যালেঞ্জ শতদ্রুর

কলকাতা: ‘মেসি কি আপনার বাল্যবন্ধু, যে ওভাবে জড়িয়ে ধরেছিলেন!” ১০ জুনের শুনানিতে এমনই ভর্ৎসনা করে অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মেসি কাণ্ডে সাময়িক স্বস্তি পেলেও রাজ্যের বাইরে যেতে পারবেন না প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বলেছিল আদালত। যদিও তা সত্ত্বেও হাজিরা এড়িয়েছেন অরূপ। এবার অরূপের রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত (Shatadru Dutta)।

জানা গিয়েছে, হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, ১০ জুনের শুনানিতে অরূপ বিশ্বাসকে রক্ষাকবচের রায়ে অখুশি ছিলেন শতদ্রু দত্ত। তিনি জানিয়েছিলেন, হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আর্জি জানাবেন তিনি। সেইমতই মঙ্গলবার অরূপ বিশ্বাসের রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে মামলা করলেন শতদ্রু (Shatadru Dutta)। এখানেও আশানুরূপ রায় না হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন বলে স্পষ্ট জানিয়েছেন মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত।

উল্লেখ্য, এর আগের শুনানিতে অরূপের আইনজীবী বলেন, ডিম হামলার আশঙ্কা করে হাজিরা এড়িয়ে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এরপর ফের আদালতের রক্ষাকবচের আর্জি জানান অরূপের আইনজীবী। যার প্রেক্ষিতে সরকারি আইনজীবীর তরফে বলা হয়, “মামলাকারীর তুলনায় অভিযুক্তের প্রভাব অনেক বেশি। তদন্ত প্রভাবিত করতে পারেন তিনি।” দুপক্ষের সওয়াল জবাব শেষে আদালত মেসি কান্ডে অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) শর্তসাপেক্ষে রক্ষাকবভ দেয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন