30 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

৩০০ কোটির মাটি চুরি! অভিষেকের বিরুদ্ধে FIR ববির!

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : ডায়মন্ড হারবারে জমি কেটে মাটি বিক্রি ও আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ মোট ২৩ জনের বিরুদ্ধে FIR দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি (Bobby Das)। একালীতলা-আশুলিয়া থানায় এই অভিযোগ জমা পড়েছে।

অভিজিৎ দাসের (Bobby Das) অভিযোগ, ডায়মন্ড হারবার ও সংলগ্ন এলাকায় ধাপে ধাপে প্রায় ১৬৩ বিঘা জমি অবৈধভাবে কেটে তার মাটি বিক্রি করা হয়েছে। এর ফলে ৩০০ কোটিরও বেশি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে তাঁর দাবি। অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে এই কর্মকাণ্ড শুরু হয় এবং ২০২২-২৩ সালে তা আরও বাড়ে। অভিযোগের সমর্থনে একাধিক স্যাটেলাইট ছবি থানায় জমা দিয়েছেন বিজেপি নেতা। তাঁর দাবি, ওই ছবিগুলিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কোথায় এবং কতটা জমি কাটা হয়েছে। একই সঙ্গে পরিবেশগত ক্ষতির বিষয়টিও তুলে ধরা হয়েছে অভিযোগপত্রে।

অভিযোগে বলা হয়েছে, ব্যাপক হারে মাটি কাটার ফলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। ভবিষ্যতে ভূমিক্ষয়, জলধারণ ক্ষমতা হ্রাস এবং কৃষিজমির ক্ষতির মতো সমস্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এর আগে আমফান-পরবর্তী ত্রাণ বণ্টন নিয়েও অভিজিৎ দাস (Bobby Das) অভিযোগ তুলেছিলেন। বিষ্ণুপুর থানায় দায়ের করা একটি অভিযোগে তিনি দাবি করেন, ত্রিপল-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী তৃণমূলের দলীয় কার্যালয়ে মজুত রাখা হয়েছিল এবং বহু ক্ষতিগ্রস্ত মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হন। সেই অভিযোগে প্রায় ২৩৮ থেকে ২৫০ কোটি টাকার আর্থিক অনিয়মের কথাও উল্লেখ করা হয়েছিল।

বর্তমানে অভিযোগগুলি তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের সত্যতা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। অভিযুক্তদের তরফ থেকেও এই অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ডায়মন্ড হারবারে এইঅভিযোগ নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তদন্তের অগ্রগতি এবং পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন