30.1 C
Kolkata
Tuesday, June 16, 2026
spot_img

২০ সাংসদের ভরসা NCPI, কিন্তু দল ছেড়েছেন প্রতিষ্ঠাতাই! জানেন কে সেই ব্যক্তি?

Aaj India Desk, হাওড়া: রবিবার সন্ধ্যা থেকেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনায় উঠে এসেছে এনসিপিআই (NCPI) নামের একটি রাজনৈতিক দল। কারণ, সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), মালা রায় (Mala Roy)-এর মতো একাধিক বর্ষীয়ান সাংসদ সহ প্রায় ২০ জন তৃণমূল (TMC) সাংসদ এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে-এই দলের প্রতিষ্ঠাতা (Founder) কে?

সূত্রের খবর, হাওড়ার সাঁকরাইলে গড়ে উঠেছিল এনসিপিআই। দলের রেজিস্টার্ড অফিসও রয়েছে হাওড়াতেই। দলের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম শিউলি কুণ্ডুর বড় মেয়ে দীপান্বিতা কুণ্ডু জানান, ২০২২ সাল থেকেই ওই অফিস থেকে দলের কাজকর্ম শুরু হয়। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি নিজেও এনসিপিআইয়ের প্রার্থী হিসেবে ঝোড়হাট গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পেশায় আইনজীবী শিউলি কুণ্ডু জানান, তিনি আরও দু’জনকে সঙ্গে নিয়ে ২০২২ সালে এনসিপিআই গঠন করেছিলেন। দলের প্রথম সভানেত্রীও ছিলেন তিনি। দলের সাধারণ সম্পাদক ছিলেন সৈকত দাস। পরে সংগঠন আরও বিস্তৃত হয় এবং বহু সদস্য এতে যোগ দেন। শিউলির স্বামী উত্তীয় কুণ্ডুও দলের সঙ্গে যুক্ত ছিলেন। দলের ইতিহাস বলছে, ২০২৩ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও প্রার্থী দিয়েছিল এনসিপিআই। পাশাপাশি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনেও অংশ নেয় দলটি।

তবে বর্তমানে শিউলি কুণ্ডু আর দলের সঙ্গে যুক্ত নন। তাঁর দাবি, প্রায় এক মাস আগে ব্যক্তিগত কারণেই তিনি দল থেকে সরে দাঁড়িয়েছেন। সমাজসেবা ও আইন পেশার কাজ নিয়ে ব্যস্ত থাকায় সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। বিশেষ করে মহিলাদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করতেই এখন বেশি সময় দিচ্ছেন।

২০ জন সাংসদ এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত হতে চলেছেন-এই খবর প্রসঙ্গে শিউলি কুণ্ডু বলেন, “দলটা আরও বড় পরিসরে পৌঁছাচ্ছে শুনে ভালো লাগছে।” তবে তাঁর কথায়, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সাংসদ ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। এদিকে সোমবার সকালে হাওড়ার ওই ঠিকানার সামনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। দফায় দফায় নিরাপত্তা বাহিনীর যাতায়াত ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কুণ্ডু দম্পতি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকার মানুষের পাশে দাঁড়াতেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন