38 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

তদন্তে নতুন মোড়? আরজি করে সিবিআই-এর ম্যারাথন বৈঠক

Aaj India Desk,কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল(RG Kar Medical) – এ তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে ফের তৎপর হল সিবিআই(CBI)।

সোমবার সকালে সিবিআইয়ের সাত সদস্যের একটি বিশেষ দল হাসপাতালে পৌঁছয়।হাসপাতালে গিয়ে প্রথমেই মেডিক্যাল সুপার ও ভাইস প্রিন্সিপাল ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন তদন্তকারীরা। সূত্রের খবর, ঘটনার সময় হাসপাতালের পরিস্থিতি কী ছিল, কী কী নথি রয়েছে এবং তদন্তের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়।

সম্প্রতি এই মামলার বিশেষ তদন্তকারী দলের (SIT) এক সদস্যকে বদলি করা হয়েছে। তাই সিবিআইয়ের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তদন্তে নতুন করে কোনও তথ্য খোঁজা হচ্ছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। ২০২৪ সালে আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। পরে তাঁর পরিবার ধর্ষণ ও খুনের অভিযোগ তোলে। ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। চিকিৎসক থেকে সাধারণ মানুষ অনেকেই দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান।

পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। তদন্তকারীরা ইতিমধ্যেই হাসপাতালের কর্মী-সহ একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করেছেন। সংগ্রহ করা হয়েছে গুরুত্বপূর্ণ নথি ও ফরেন্সিক তথ্যও। তবে এখনও তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের।

সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, এই মামলার তদন্ত ফের গতি পাবে এবং প্রয়োজনীয় নথি তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হবে। তার পরের দিনই সিবিআইয়ের বিশেষ দল হাসপাতালে পৌঁছনোয় মামলাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন