Aaj India Desk, কলকাতা: বেশ কয়েকদিন আগেই পার্ক সার্কাস (Park Circus) বেআইনি উচ্ছেদ (Illegal eviction) অভিযানকে কেন্দ্র করে ‘বুলডোজার অ্যাকশন’ (Bulldozer Action)-এর বিরুদ্ধে বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা (Attack) চালায়। ইট-পাথর ছোড়ার ঘটনায় তিনজন পুলিশ কর্মী আহত হন এবং পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।
এই ঘটনার পর রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের কড়া মন্তব্য করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, সময়টা তৃণমূলের রাজত্বকাল। একাধিকবার বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। পুলিশকে মারধর থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর, হামলা কী কী না হয়নি। পার্ক সার্কাস প্রসঙ্গে তিনি আরও বলেন, “এখানে প্রচুর ব্যবসায়ী, শিল্পপতিরা এসেছেন। তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজ আছে? পুলিশের টোল আছে? দাদাগিরি আছে? ধীরে-ধীরে পশ্চিমবঙ্গের ছবি বদলে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “মৌসম বদল রাহা হ্যায়। হাত জোর করে ওরা ক্ষমা চাইছে। পার্ক সার্কাসে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। আমি বলে দিচ্ছি, এটাই ওদের শেষ পাথর ছোড়া।” কড়া বার্তা দিয়ে শুভেন্দু এও বলেন, “পুলিশের উপর হামলা হলে, সরকারি সম্পত্তি নষ্ট হলে সবচেয়ে বিপজ্জনক পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী হবে। মোথাবাড়ি হবে না। ধূলিয়ান, সামশেরগঞ্জ হবে না।”
অন্যদিকে মুখ্যমন্ত্রী আগেও লালবাজারে গিয়ে এমন মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “পুলিশের গায়ে হাত দিলে তিনি তার শেষ দেখে ছাড়বেন এবং তাঁর সরকার অপরাধীদের কোনও ভাবেই রেয়াত করবে না।” এরপর ভবানীপুর থেকেও একই বার্তা দেন তিনি।


