27.1 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

আধার আপডেটে ৭৫, নেওয়া হচ্ছে ১০০! মন্তেশ্বর পোস্ট অফিসে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

Aaj lndia Desk,পূর্ব বর্ধমান: আধার কার্ড (Aadhar card )র ডেমোগ্রাফিক আপডেটের জন্য সরকারি নির্ধারিত ফি ৭৫ টাকা। কিন্তু পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর পোস্ট অফিসে গ্রাহকদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ সরকারি চার্জের বাইরে অতিরিক্ত ২৫ টাকা আদায় করা হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

অভিযোগ, আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ বা মোবাইল নম্বর সংশোধনের জন্য পোস্ট অফিসে গেলে গ্রাহকদের কাছ থেকে ১০০ টাকা নেওয়া হচ্ছে। অথচ UIDAI-এর পক্ষ থেকে পাঠানো এসএমএসে স্পষ্ট উল্লেখ রয়েছে যে আপডেটের সরকারি চার্জ ৭৫ টাকা। ফলে বাকি ২৫ টাকা কোন খাতে নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

অভিযোগ, এই অতিরিক্ত ২৫ টাকার কোনও রসিদ বা মানি রিসিভ গ্রাহকদের দেওয়া হচ্ছে না। ফলে অর্থ আদায়ের স্বচ্ছতা নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয়দের একাংশের দাবি, গ্রামের সাধারণ মানুষ সরকারি পরিষেবার উপর ভরসা করে পোস্ট অফিসে আসেন। কিন্তু সেখানে যদি নির্ধারিত ফি-র বাইরে টাকা নেওয়া হয়, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তাঁরা সরকারি নিয়ম মেনেই আধার আপডেট করতে গিয়েছিলেন। কিন্তু কাউন্টারে গিয়ে ১০০ টাকা জমা দিতে বলা হয়। অনেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও স্পষ্ট কোনও ব্যাখ্যা পাননি বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, যদি অতিরিক্ত ২৫ টাকা নেওয়ার কোনও সরকারি নির্দেশ বা পরিষেবা বাবদ চার্জ থেকে থাকে, তবে তার লিখিত প্রমাণ এবং রসিদ দেওয়া হোক। অন্যথায় বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এই ঘটনায় মন্তেশ্বর এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, সরকারি নথিতে যেখানে আধার ডেমোগ্রাফিক আপডেটের চার্জ ৭৫ টাকা, সেখানে পোস্ট অফিসে কেন ১০০ টাকা নেওয়া হচ্ছে? অতিরিক্ত ২৫ টাকার হিসাবই বা কোথায়? এখন নজর সংশ্লিষ্ট পোস্ট অফিস কর্তৃপক্ষ, ভারতীয় ডাক বিভাগ এবং UIDAI-এর দিকে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন