32.2 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

আজই সিআইডির সামনে হাজিরা দেবেন অভিষেক, নির্দেশ হাইকোর্টের

Aaj lndia Desk,কলকাতা: সই জালিয়াতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডির কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

তবে আদালত স্পষ্ট জানিয়েছে, আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। বিচারপতি কৌশিক চন্দ ( Kaushik Chanda) এই নির্দেশ দেন।

সিআইডির নোটিস খারিজ এবং তদন্ত চলাকালীন রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। সেই মামলার শুনানিতেই আদালত জানায়, তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সিআইডির সামনে হাজিরা দিতে হবে। বর্তমানে দিল্লিতে থাকা অভিষেকের বৃহস্পতিবার বিকেলে কলকাতায় ফেরার কথা। এরপর তাঁকে ভবানী ভবনে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে।

আদালত আরও নির্দেশ দিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে দুই সপ্তাহ পরে। তার আগে সিআইডিকে তদন্তের অগ্রগতি এবং অভিষেক তদন্তে কতটা সহযোগিতা করছেন, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যদি তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, তাহলে অন্তত ২৪ ঘণ্টা আগে নোটিস দিতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত।

এদিন রাজ্য সরকারের আইনজীবীরা অভিষেকের রক্ষাকবচ তুলে নেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেন। তবে বিচারপতি কৌশিক চন্দ সেই আবেদন মেনে নেননি। তিনি বলেন, প্রয়োজন হলে পুলিশ আইন মেনে ওয়ারেন্ট জারি করতে পারে। রক্ষাকবচ দেওয়ার ক্ষেত্রে আইনি কোনও বাধা নেই। একই সঙ্গে বিচারপতি মন্তব্য করেন, তদন্তে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে না পারলে তা রাজ্য পুলিশের ব্যর্থতা হিসেবেই ধরা হবে। যদি তদন্তকারী সংস্থা আদালতকে জানায় যে অভিষেক সহযোগিতা করছেন না, তখন বিষয়টি নতুন করে বিবেচনা করা হবে।

অন্যদিকে, বিধায়কদের সই জালিয়াতি সংক্রান্ত মামলায় দায়ের হওয়া সম্পূর্ণ এফআইআরকেও চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সংক্রান্ত মামলাও গ্রহণ করেছে হাইকোর্ট। ফলে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মামলার দিকে এখন নজর রাজ্য রাজনীতির।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন