38.5 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

তৃণমূলে ভাঙনের ঢেউ! সায়নীর পর বিদ্রোহী শিবিরে মালা রায়?

কলকাতা: প্রতিদিনই এক এক করে সৈনিক হারাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধের সকালে জানা গিয়েছে, যে ২০ জন বিদ্রোহী এনডিএ শিবিরে পা বাড়িয়েছেন, তাঁদের মধ্যে স্বাক্ষর করেছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষও (Sayoni Ghosh)। এবার সেই পথে হাঁটছেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। সূত্রের খবর, বিদ্রোহী শিবিরে ‘এনডিএ সমর্থক ব্লক’-এ স্বাক্ষর করতে পারেন মালা রায় (Mala Roy)। সোমবার রাতেই ১৬ জন সাংসদ স্পিকার ওম বিড়লার উদ্দেশে লেখা চিঠিতে সই করেছিলেন।

তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের জল্পনা যখন ক্রমশ জোরালো হচ্ছে, তখন নতুন করে চর্চার কেন্দ্রে দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় (Mala Roy)। মঙ্গলবার বিকেলে স্বামী নির্বেদ রায়, ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে দিল্লি গিয়েছেন তিনি। সূত্রের খবর, বুধবার তিনি বিদ্রোহী শিবিরের পক্ষে সই করতে পারেন।

এই সম্ভাবনাকে ঘিরে তৃণমূলের অন্দরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। দলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, পার্থ ভৌমিক ও ইউসুফ পাঠানের মতো একাধিক সাংসদের নাম বিদ্রোহী শিবিরের সঙ্গে জড়িয়ে পড়ায় অস্বস্তি বাড়ছিলই। তবে দক্ষিণ কলকাতার প্রবীণ নেত্রী মালা রায় (Mala Roy) অন্তত মূল শিবিরেই থাকবেন বলে অনেকের ধারণা ছিল।

কলকাতা পুরসভার চেয়ারপার্সন হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা এবং দক্ষিণ কলকাতার সংগঠনের উপর তাঁর প্রভাবের কথা মাথায় রেখেই এমন রাজনৈতিক হিসাব কষা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনিও যদি বিদ্রোহী শিবিরে যোগ দেন, তবে তা তৃণমূলের জন্য বড় রাজনৈতিক ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন