40.7 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

মন্ত্রিসভার দফতর বণ্টন চূড়ান্তের পথে, কার হাতে কোন দায়িত্ব?

Aaj India Desk, কলকাতা: রাজ্যের নতুন মন্ত্রিসভা (Cabinet)-র দফতর বণ্টন প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে বিজেপি (BJP) সূত্রে দাবি করা হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক দফায় আলোচনার পর একটি সম্ভাব্য তালিকা তৈরি হয়েছে। খুব শিগগিরই, সম্ভবত আগামী এক-দু’দিনের মধ্যেই মন্ত্রী (Minister)-দের দফতর বণ্টন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

কে কোন দপ্তরের সম্ভাব্য মন্ত্রী হতে পারেন?

সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের দায়িত্ব পেতে পারেন বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়। অর্থ দফতরের দায়িত্ব যেতে পারে রাসবিহারীর প্রবীণ বিধায়ক স্বপন দাশগুপ্তের হাতে। স্কুলশিক্ষা দফতরের মন্ত্রী হিসেবে ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ এবং উচ্চশিক্ষা দফতরের দায়িত্বে সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে। শিল্প ও বাণিজ্য দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন মানিকতলার বিধায়ক তাপস রায়।

পরিবহণ মন্ত্রকের দায়িত্ব যেতে পারে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের কাছে। কৃষি দফতরের দায়িত্বের জন্য ময়ুরেশ্বরের বিধায়ক দুধকুমার মণ্ডলের নাম উঠে এসেছে। পর্যটন দফতরের দায়িত্ব পেতে পারেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শ্রম দফতরের মন্ত্রী হিসেবে কুলটির বিধায়ক অজয় পোদ্দারের নাম শোনা যাচ্ছে। এছাড়া আয়ুষ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে ইন্দ্রনীল খাঁর নাম রয়েছে।

উল্লেখ্য, গত ১ জুন লোকভবনে ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র দফতরের পাশাপাশি আইন দফতরও নিজের হাতে রাখতে পারেন বলে সূত্রের দাবি। সব মিলিয়ে ৩৫ জন মন্ত্রীর দফতর বণ্টন কবে চূড়ান্তভাবে ঘোষণা করা হয়, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন