30.4 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

ডিম ছুড়ে প্রতিবাদ, ফের সব্যসাচীকে ঘিরে জনরোষ

Aaj India Desk, কলকাতা: তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। মঙ্গলবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। আদালত থেকে বের করার সময় তাঁকে দেখে বিক্ষোভকারীরা পচা ডিম ও টমেটো ছুড়তে শুরু করেন। কেউ কেউ গোবর মেখেও প্রতিবাদ জানান। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে সতর্ক থাকতে হয়।

পুলিশ জানিয়েছে, সল্টলেকের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, বিধায়ক থাকাকালীন ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা নেওয়া হয়েছিল। এছাড়াও ভয় দেখানো, খুনের হুমকি দেওয়া এবং আরও টাকা দাবি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

তদন্তে সাহায্য করার জন্য অভিযোগকারী ব্যবসায়ী কিছু সিসিটিভি ফুটেজ ও নথি পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে। আদালতে শুনানির পর বিচারক সব্যসাচী দত্তকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

তবে সব্যসাচী দত্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি নির্দোষ এবং তাঁকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে। অভিযোগকারীর বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এদিকে আদালত চত্বরে স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ দেখা যায়। তাঁদের দাবি, তোলাবাজির অভিযোগের সঠিক তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন