38.3 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

বন্ধ হলো দিল্লির দরজা ! মমতা-অভিষেককে ঘরছাড়া করলেন খোদ তৃনমূল সাংসদ!

Aaj India Desk, নয়া দিল্লি : তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সংকটের আবহে এবং কলকাতার তৃণমূল ভবন নিয়ে জটিলতার মাঝেই এবার সামনে এলো নতুন বিপদ। বন্ধ হয়ে গেলো তৃনমূলের দিল্লির কার্যালয় (TMC office)। দীর্ঘদিন ধরে দলের দিল্লি অফিস হিসেবে ব্যবহৃত ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের সরকারি আবাসন আর দলীয় কাজে ব্যবহার করতে দেওয়া হবে না মমতা-অভিষেককে। ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।

সংসদ ভবনের কাছেই অবস্থিত ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের সরকারি আবাসনটি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দিল্লির অন্যতম কার্যকরী কেন্দ্র (TMC office) হিসেবে ব্যবহৃত হতো। দলের সাংসদদের বৈঠক, সাংবাদিক বৈঠক এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির অনেকটাই পরিচালিত হতো এই ঠিকানা থেকে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওই সরকারি আবাসন আর দলীয় কাজে ব্যবহার করতে দিতে অনিচ্ছুক সাংসদ পার্থ ভৌমিক। বিষয়টি নিয়ে দলের অন্দরে আলোচনাও হয়েছে।

ব্যারাকপুরের সাংসদ হওয়ার পর পার্থ ভৌমিক ওই সরকারি আবাসনটি পেয়েছিলেন। তবে তিনি দিল্লিতে থাকাকালীন অধিকাংশ সময় বঙ্গভবনে অবস্থান করতেন বলে জানা যায়। ফলে রাজেন্দ্র প্রসাদ রোডের বাড়িটি কার্যত তৃণমূলের দিল্লি অফিস (TMC office) হিসেবেই ব্যবহৃত হতো। দলের কেন্দ্রীয় নেতৃত্বের দিল্লি-সংক্রান্ত বহু কর্মসূচির অন্যতম কেন্দ্র ছিল এই ঠিকানা। ফলে সেটির ব্যবহার বন্ধ হয়ে গেলে রাজধানীতে দলের সাংগঠনিক পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ ও বিধায়কের অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দলের ভিতরে মতপার্থক্য ও নেতৃত্ব নিয়ে প্রশ্নও সামনে এসেছে। পাশাপাশি দলের বর্তমান নেতৃত্বের প্রতি আস্থাহীনতার কথা পার্থ ভৌমিক নিজেও ঘনিষ্ঠ মহলে উল্লেখ করেছেন। এই আবহেই তাঁর মমতার বিরুদ্ধে সরব হওয়া ও কার্যালয় বন্ধ করে দেওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে দলের বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন