Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : রাজ্যে একের পর এক গ্রেপ্তারির ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার সরাসরি কটাক্ষ করলেন বিজেপি মন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukhopadhyay)। জেলে থাকা অভিযুক্তদের প্রসঙ্গ তুলে জেলগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি না, বিশেষ করে বর্তমান গরমের পরিস্থিতিতে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
কী বললেন বিজেপি মন্ত্রী ?
শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukhopadhyay) বলেন, “দেখতে হবে জেলগুলোতে এসি লাগানো হয়েছে কিনা। এই গরমে নইলে এতজন মানুষ ওখানে থাকবে কী করে। এই মানুষগুলো তো এয়ার কন্ডিশনার ছাড়া থাকতে পারে না।” বর্তমানে গ্রেপ্তার হওয়া তৃনমূল নেতাদের উচ্চ সংখ্যার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আর কতজনকেই বা রাখা যাবে ওখানে। যে পরিমাণ গ্রেপ্তার হচ্ছে। মুখ্যমন্ত্রী তো বলেছেন, এবার ব্রিগেডেই জেল করতে হবে!”
একইসঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রসঙ্গে তাঁর দাবি, “যারা গ্রেপ্তার হচ্ছে তাদের অনেক দাপট ছিল। দুর্নীতির দাপট।” মন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘদিন ক্ষমতার প্রভাব খাটিয়ে চলা একাংশ এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
কেনো এই কটাক্ষ ?
২০২৬ এর বিধানসভা নির্বাচনের ফলের পরেই রীতিমতো দুঃসময় চলছে তৃনমূলের। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক প্রায় ৪৪০ জন নেতা মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। গত কয়েক দিনেই গ্রেপ্তার হয়েছেন সুজিত বোস, শওকত মোল্লা, সুজয় হাজরা, জাহাঙ্গীর খান, স্বরূপ বিশ্বাস, সব্যসাচী দত্ত, বাপ্পাদিত্য দাশগুপ্তের মতো দাপুটে তৃনমূল নেতারা। তোলাবাজি, কাটমানি, বেআইনি জমি আত্মসাৎ, চাল কয়লা চুরি থেকে শুরু করে বিভিন্ন দূর্নীতির অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তাদের। এবার এই পরিস্থিতিকেই কটাক্ষ করে বিরোধী দলকে আক্রমণ করলেন বিজেপি নেতা ডঃ শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukhopadhyay)।


