32.5 C
Kolkata
Monday, June 8, 2026
spot_img

দেবের ‘মাস্টার প্ল্যান’! এবার কি বিজেপিতে যোগ দেবেন তিনি ?

Aaj India Desk,কলকাতা: বাংলার রাজনীতিতে নতুন করে জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব (Dev)। দিল্লিতে তৃণমূলের একাধিক সাংসদের সম্ভাব্য দলবদলের খবর সামনে আসতেই দেব বিজেপিতে যোগ দিতে পারেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

সূত্রের দাবি, তৃণমূলের কয়েকজন সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করছেন। সেই তালিকায় দেবের নামও উঠে এসেছে। যদিও তিনি এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

সূত্রের খবর, দেব বর্তমানে দিল্লিতে রয়েছেন। বিজেপির কিছু শীর্ষ নেতার সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলেও জানা গেলেও তবে এই বিষয়ে কোনও সরকারি নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি।

২০২৪ সালের লোকসভা ভোটের আগে দেব জানিয়েছিলেন তিনি আর নির্বাচনে লড়তে চান না। পরে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হওয়ার পর তিনি ফের প্রার্থী হতে রাজি হন। ঘাটাল মাস্টারপ্ল্যান এবং টলিউডের কিছু বিষয় নিয়ে তাঁর অসন্তোষের খবরও সেই সময় সামনে এসেছিল।

অনেকের মতেই , দেবের জনপ্রিয়তা এবং রাজনৈতিক উপস্থিতির কারণে তাঁর ভবিষ্যৎ পদক্ষেপ রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। তবে আপাতত তাঁর দলবদল নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তাই এখন সকলের নজর দেবের পরবর্তী সিদ্ধান্তের দিকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন