32.5 C
Kolkata
Monday, June 8, 2026
spot_img

ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত! রাজ্য কর্মীদের জন্য নবান্নের নতুন নির্দেশ

Aaj lndia Desk,কলকাতা: উৎসবের সময় সাধারণ মানুষের নিরাপত্তার জন্য দিন-রাত ডিউটি করেন পুলিশ ও হোমগার্ড কর্মীরা। তাঁদের সেই অতিরিক্ত পরিশ্রমের স্বীকৃতি দিতে বড় ঘোষণা করল রাজ্য সরকার।

সরকার জানিয়েছে, ২০২৫ সালের দুর্গাপুজো-সহ বিভিন্ন গেজেটেড ছুটির সময়ে টানা ৭ দিনের বেশি ডিউটি করা পুলিশ ও হোমগার্ড কর্মীরা বিশেষ ছুটির সুবিধা পাবেন। এই সুবিধা পাবেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য ও কলকাতা হোমগার্ডের কর্মীরা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য কর্মীরা মোট ১০ দিনের অতিরিক্ত ছুটি পাবেন। এর মধ্যে ৮ দিন ক্ষতিপূরণমূলক ছুটি (Compensatory Casual Leave) এবং ২ দিন বিশেষ ছুটি (Special Leave) হিসেবে দেওয়া হবে।

তবে এই ছুটি ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ব্যবহার করতে হবে। এছাড়া সাধারণ ক্যাজুয়াল লিভ (CL) ছাড়া অন্য কোনও ধরনের ছুটি, গেজেটেড ছুটি বা স্থানীয় ছুটির সঙ্গে এই বিশেষ ছুটি একসঙ্গে নেওয়া যাবে না।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে পুলিশ ও হোমগার্ড কর্মীদের মধ্যে খুশির হাওয়া বইছে। তাঁদের মতে, কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এই অতিরিক্ত ছুটি বড় প্রাপ্তি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন