28.8 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

নতুন দায়িত্বে কারা ! আজ রাতেই মন্ত্রীদের দফতর বণ্টনের তালিকা প্রকাশ হতে পারে ?

Aaj lndia Desk,কলকাতা: রাজ্যে পালাবদলের পর আজ রাজ্য রাজনীতিতে নজর রয়েছে মন্ত্রিসভার দফতর বণ্টন (Cabinet Reshuffle) নিয়ে। গত ১ জুন শপথ নেওয়ার পর থেকে রাজ্যের ৩৫ জন নতুন মন্ত্রী কে কোন দফতরের দায়িত্ব পাবেন, তা নিয়ে চলছে তীব্র জল্পনা।

সূত্রের খবর, আজ রবিবার রাতেই এই দফতর বণ্টন চূড়ান্ত হতে পারে এবং মুখ্যমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তালিকা প্রকাশ করতে পারেন।এর আগেই শপথগ্রহণ সম্পন্ন হয় লোক ভবনে রাজ্যপালের উপস্থিতিতে। মোট ৩৫ জন মন্ত্রী শপথ নেন এবং এর ফলে রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ায় ৪১ জনে। এর মধ্যে পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী এই তিন ভাগে দায়িত্ব ভাগ করা হয়েছে। এখন শুধু দফতর বণ্টনের অপেক্ষা।

পূর্ণমন্ত্রী (১৩ জন) হিসেবে রয়েছেন

তাপস রায় (মানিকতলা), মনোজ ওরাওঁ (কুমারগ্রাম), অর্জুন সিং (নোয়াপাড়া), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), দীপক বর্মণ (ফালাকাটা), শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), অরূপকুমার দাস (কাঁথি দক্ষিণ), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), কল্যাণ চক্রবর্তী (খড়দহ), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), অজয় পোদ্দার (কুলটি), দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী (৩ জন)

মালতি রাভা রায় (তুফানগঞ্জ), রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)।

প্রতিমন্ত্রী (১৯ জন)

অশোক দিন্দা (ময়না), কৌশিক চৌধুরী (রায়গঞ্জ), জুয়েল মুর্মু (হবিবপুর), হরেকৃষ্ণ বেরা (তমলুক), শান্তনু প্রামাণিক (ভগবানপুর), মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ), উমেশ রাই (হাওড়া উত্তর), পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর), ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর), দিবাকর ঘরামি (সোনামুখী), নাদিয়ারচাঁদ বাউড়ি (পাড়া), গার্গী দাস ঘোষ (কান্দি), অমিয় কিস্কু (নয়াগ্রাম), কলিতা মাজি (আউশগ্রাম), বিরাজ বিশ্বাস (করণদিঘি), সুমনা সরকার (বলাগড়), আনন্দময় বর্মণ (মাটিগাড়া-নকশালবাড়ি), বিশাল লামা (কালচিনি), দীপঙ্কর জানা (কাকদ্বীপ)।

এখন সকলের নজর রাতের দিকে কার হাতে কোন গুরুত্বপূর্ণ দফতর যায়, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন