34 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

জুনে চাকরি, সঙ্গে ৫ লক্ষ টাকা—এবার বাস্তবায়নের দিন ঘোষণা শুভেন্দুর!

কলকাতা: ছাব্বিশের ভোটে ক্ষমতা বদল হতেই ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্য জুড়ে ধরপাকড় শুরু করেছে পুলিশ। তল্লাশি অভিযান চালিয়ে একের পর এক অভিযুক্ত তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে প্রায় প্রতিদিনই। এই আবহেই নিহত বিজেপি কর্মীদের পরিবারকে নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত এক সভা থেকে শুভেন্দু জানান, আগামী জুন মাসেই ভোট-পরবর্তী হিংসায় মৃত ৩১৫ জনের পরিবারের একজন করে সদস্যকে নিয়োগপত্র দেওয়া হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তাও দেওয়া হবে।

বলা বাহিল্য, ক্ষমতায় আসার আগেই শুভেন্দু (Suvendu Adhikari) প্রতিশ্রুতি দিয়েছিলেন, বঙ্গে ক্ষমতায় এলে ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়াবে তাঁর সরকার। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি বরাবির অভিযোগ তুলেছে, ২০২১ সালের ভোট-পরবর্তী সময়ে জেলায় জেলায় বিজেপি কর্মীদের উপর ব্যাপক অত্যাচার চালানো হয়েছিল। বহু কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং এলাকা ছাড়া করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপির দাবি, সেই হিংসার আবহে রাজ্যে মোট ৩২১ জন কর্মী নিহত হয়েছিলেন। পাঁচ বছর পর রাজনৈতিক পালাবদলের পর নতুন করে আশার আলো দেখছেন নিহত ও আক্রান্তদের পরিবারের সদস্যরা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর থেকেই তাঁদের প্রত্যাশা ছিল, এবার প্রশাসনিক স্তরে পদক্ষেপ করা হবে। সেই আবহেই মৃতদের পরিবারের জন্য চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা ঘিরে বাড়ছে প্রত্যাশা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন