Aaj India desk, কলকাতা:গত ২৪ মে মহর্ষি বিদ্যা মন্দির (Maharishi Vidya Mandir) স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র আয়ূষ কুমার নাথের মৃত্যু হয়। জানা যায় তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। অভিভাবকেরা এসে বিক্ষোভ দেখান এবং স্কুলের প্রিন্সিপাল ও ক্লাস টিচারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বলা হয় যে তাদের গাফিলতির কারণেই আয়ুষের এই মৃত্যু। ঘটনাস্থলে পৌঁছে যান টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারী। কিন্তু এত কিছুর পরেও আয়ুষের বাবা-মায়ের অভিযোগ পুলিশ নিষ্ক্রিয়। তাই পুলিশে নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ জানাতে চান তাঁরা।
কোথায় অভিযোগ জানালেন তারা?
মহর্ষি বিদ্যা মন্দির (Maharishi Vidya Mandir) স্কুলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসে অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করে এবং লাঠিচার্জ করে এলাকা খালি করার চেষ্টা করে। নেতাজিনগর থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির মামলা দায়ের হয়। ঘটনার ১২ দিন পেরিয়ে যাওয়ার পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।এই অবস্থায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চান তাঁরা। সেই আশায় আজ সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে পৌঁছন তাঁরা।সেখানে শুভেন্দু অধিকারীর সাথে সরাসরি দেখা না হলেও, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সাথে কথা বলেন। লকেট চট্টোপাধ্যায় পুলিশি নিষ্ক্রিয়তার তীব্র নিন্দা করেন। এবং আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলার।
ঘটনা কোন পথে?
মহর্ষি বিদ্যা মন্দির (Maharishi Vidya Mandir) স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র আয়ূষ কুমার নাথ গত ১৩ মে স্কুলে এসেবাতীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে।পরিবারের অভিযোগ, শিক্ষিকা তাকে কোনো চিকিৎসা না দিয়ে ক্লাসের পেছনে পাখা ছাড়া জায়গায় মাথা নিচু করে বসিয়ে রাখেন। ফলে সে আরও অসুস্থ হয়ে পড়ে। এবং ছুটির সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সে ভারসাম্য হারিয়ে পড়ে যায় এবং মাথায় গুরুতর চোট পায়। টানা ১১ দিন কোমার সাথে লড়াইয়ের পর গত ২৪ মে তার মৃত্যু হয়। আট বছর বয়সী আয়ুষের এই মর্মান্তিক মৃত্যু প্রশ্নের মুখে ফেলে দিয়েছে রাজ্যের বেসরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থাকে।


