30.1 C
Kolkata
Saturday, June 6, 2026
spot_img

বাংলাদেশে পালাতে গিয়েও ব্যর্থ! NIA এর হাতে গ্রেপ্তার শওকত মোল্লা!

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : ২০২৬ এর বিধানসভা নির্বাচনের সময় থেকেই শওকত মোল্লার (Saokat Molla) বিরোধিতা করে ভাইরাল হয়েছিল একটি গান। সেই গানের লাইন ‘বোমা বাঁধাই কাজ ওর’ কে সত্যি প্রমাণিত করেই ভাঙড়ের বহুল আলোচিত বোমা বিস্ফোরণ মামলায় জড়িয়ে পড়েন তিনি। বেশ কয়েকদিন পলাতক থাকলেও শুক্রবার রাতেই NIA এর হাতে ধরা পড়েন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কামালগাছি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কেনো গ্রেপ্তার করা হয়েছে ? 

১৯ মার্চ ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়ায় একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় একজনের মৃত্যু হয় এবং একাধিক ব্যক্তি আহত হন। নির্বাচনী হিংসার উদ্দেশ্যে বিস্ফোরক মজুত ও প্রস্তুতের অভিযোগ উঠে আসে তদন্তে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় শওকত মোল্লাকে (Saokat Molla)।

বাংলাদেশে পালানোর চেষ্টা 

তবে খবর পেয়ে আগে ভাগেই পলাতক হয়েছিলেন শওকত (Saokat Molla)। গভীর রাতে বাসন্তীর চুনাখালি এলাকায় তল্লাশি হয়। সেখানে অভিযোগ উঠে আসে যে তিনি বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন। NIA এর বক্তব্য, লাল জামা পরে তাকে সীমান্তের কাছে বাইকে দেখা গিয়েছিল। তবে স্থানীয়দের কারণে তিনি পালাতে পারেননি। এরপরই তৎপরতার সাথে বৃহস্পতিবার সকাল থেকে শওকত মোল্লার জীবনতলার মৌখালির বাড়ি, দলীয় কার্যালয় এবং তার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন ক্যাফেতে তল্লাশি চালায় NIA। তদন্তকারীরা শওকতের সন্ধানে একাধিক জায়গায় অভিযান চালালেও তাকে প্রথমে পাওয়া যায়নি। তদন্ত চলাকালীন ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে মৌখালি, বারুইপুর এবং সোনারপুরের বিভিন্ন ঠিকানায় অনুসন্ধান চালানো হয়।

উল্লেখ্য, শওকত মোল্লাকে ৮ জুন এনআইএ অফিসে হাজির করা হবে জিজ্ঞাসাবাদের জন্য। এই মামলায় আগে ওয়াহিদুল ইসলামের মতো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে শওকতকে গ্রেপ্তার করার পর NIA এই মামলায় বৃহত্তর নেটওয়ার্ক, বোমা স্টকপাইলিং এবং সীমান্তবর্তী এলাকার রাজনৈতিক সহিংসতা তদন্ত করছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন